চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহেল তাজের নিখোঁজ ভাগ্নে জীবিত অবস্থায় উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ পূর্বাহ্ন ২০, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জানিয়েছেন, তার মামাতো বোনের ছেলে নিখোঁজ সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন সোহেল তাজ। এসময় তিনি এ তথ্য জানান।

সোহেল তাজ বলেন: একটি গাড়ি থেকে তাকে রাস্তার পাশে রেখে যাওয়া হয়েছে। ওই রাস্তা দিয়ে কিছু মানুষ অফিসে যাওয়ার সময় তাকে দেখে বিষয়টি তার পরিবারকে জানিয়েছে।

ফেসবুক লাইভে তিনি বলেন: তারা সৌরভকে তাদের কর্মস্থলে নিয়ে সেইফ জায়গায় রাখে। সকাল সাড়ে পাঁচটার দিকে খবর পাওয়ার সাথে সাথে আমরা কাউন্টার টেররিজমের সংশ্লিষ্ট ডিসি’র সাথে যোগাযোগ করি। উনি তাৎক্ষণিক সেই এলাকার এসপি’র সাথে যোগাযোগ করেন। এরপর এসপি নিজে গিয়ে সেই লোকেশন থেকে সৌরভকে নিজেদের হেফাজতে নিয়েছে। সৌরভ এখন পুলিশ কাস্টডিতে আছে। তাকে এখন পুলিশি প্রহরায় আমাদের কাছে নিয়ে আসা হচ্ছে।

এর আগেও এ বিষয়ে একাধিকবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন সোহেল তাজ। তখন স্বরাষ্ট্রমন্ত্রী, গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও সৌরভকে ফিরে পাওয়ার বিষয়ে বেশকিছু প্রশ্ন রাখেন তিনি।

গত ৯ জুন সোহেল তাজের ভাগ্নে সৌরভ চট্টগ্রাম থেকে অপহরণের শিকার হন। এরপর থেকেই তার পরিবারের অভিযোগ, সৌরভের ব্যক্তিগত একটি সম্পর্কের জেরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারা আরও জানান, এর আগেও গত ১৬ মে রাজধানীর বনানীর একটি বাসা থেকে র‍্যাব-১ পরিচয়ে সৌরভকে একদল লোক তুলে নিয়েছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: সোহেল তাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT