চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহানের ব্যাটে শেখ জামালের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

জয়ের লক্ষ্য ২১০। তা টপকাতে নেমে কী চাপেই না পড়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৫৫ রান তুলতেই নেই ৩ উইকেট। বিপদের মাঝে দলের ত্রাতা হয়ে আসেন নুরুল হাসান সোহান। এই তরুণের ৮০ রানের দুর্দান্ত ইনিংসে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২ উইকেটে জয় পেয়েছে শেখ জামাল।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জয় থেকে যখন ২ রান দূরে, তখন আউট হন সোহান। আব্দুর রাজ্জাক ও ইলিয়াস সানি একটি করে সিঙ্গেল নিয়ে শেখ জামালের জয় নিশ্চিত করেন ৪৯.২ ওভারে।

পঞ্চাশ পেরিয়ে যেতেই তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া শেখ জামাল জয়ের ভিত পায় চতুর্থ উইকেট জুটিতে। রাজিন সালেহ’র র সঙ্গে ৬৬ রানের একটি জুটি গড়েন সোহান। ৩২ রান করে রাজিন বিদায় নিলে তানবীর হায়দারকে নিয়ে ৬৬ রানের আরেকটি জুটি হয় সোহানের। তাতেই জয়ের কাছে চলে যায় শেখ জামাল। তানবীর সাজঘরে ফেরেন ৩১ রান করে। শেষ পর্যন্ত ২১০ রানের টার্গেটে পৌঁছাতে তাদের হারাতে হয় ৮ উইকেট।

বাঁহাতি স্পিনার মনির হোসেন নেন তিনটি উইকেট। আরাফাত সানি নিয়েছেন দুটি। একটি করে উইকেট মাহবুবুল আলম ও মঈনুল ইসলামের।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০৯ রান তোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজীর ঘূর্ণিতে ৪৮.২ ওভারে অলআউট হয় তারা। উত্তম সরকার ৮৮ ও নাসিরউদ্দিন ফারুক করেন ৪৪ রান।

রাজ্জাক চারটি ও সোহাগ নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শাহদাত হোসেন রাজীব, ফজলে রহমান ও জিয়াউর রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT