চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দী হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহম্মেদ খান। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের সহায়তায় রাত ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে ওই ঘটনায় হাসপাতালের মহাপরিচালক উত্তম কুমারের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী ৩-৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার স্টোর রুমে এ আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রোগীদের সরিয়ে নেয়া হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহম্মেদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন: বর্তমানে ধোঁয়া আছে, ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালের কর্মীরা মিলে রুমগুলো চেক করছে আগুন আছে কি না। কোনো হতাহত হয়নি। নিরাপদে সকল রোগীদের নামিয়ে আনা হয়েছে, প্রথমে আইসিইউ রোগীদের পর্যায়ক্রমে জরুরী রোগীদের অন্যান্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেন: হাসপাতালের মহাপরিচালক উত্তম কুমারের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা সকল রকমের পদক্ষেপ গ্রহণ করছি। কোনো রোগীর যেন চিকিৎসা ব্যাহত না হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি দ্রুত ব্যবস্থা নিতে। এখানে সব মিলিয়ে ১২’শ লোক। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি গুরুতর রোগীদের যেন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন: আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনো হতাহত নেই।

হাসপাতালের উপ পরিচালক ডা. মামুন মোরশেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: আগুন লাগার কারণে সাধারণ রোগীদের হাসপাতালে সামনের মাঠে রাখা হয়েছে। আর আইসিইউ, সিসিইউ এর রোগীদের আশপাশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ডাক্তাররা মাঠেই রোগীদের সেবা দিচ্ছেন।

ট্যাগ: আগুন নিয়ন্ত্রণে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মঙ্গলে পাঠানো ১৫ বছরের অপারচুনিটি রোভারের অবসান

পরবর্তী

‘সেই ঘরের মধ্যে গিয়া ঢুকলাম, ঢুইকা কোনমতে জান বাঁচাইলাম’

পরবর্তী

‘সেই ঘরের মধ্যে গিয়া ঢুকলাম, ঢুইকা কোনমতে জান বাঁচাইলাম’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গনার জীবনী নিয়ে চলচ্চিত্র, পরিচালক কঙ্গনাই!

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT