বিনোদন

সোহম-সজলের যুদ্ধ (ভিডিও)

সোহম-সজলের যুদ্ধ (ভিডিও)

নানা বিতর্কের পর কলকাতার মুক্তি পাওয়া পর গত ৪ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছে সিনেমা ‘ব্ল্যাক’। বিদ্যা সিনহা মীম ও সোহম অভিনীত ছবিটি বাংলাদেশ ও ভারেতের যৌথ প্রযোজনার ছবি এটি।

তবে ছবিতে নায়িকার চেয়ে নায়কের চরিত্রটি বেশি শক্তিশালী থাকায় কলকাতার নায়ক সোহম ঢাকার নায়কদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। তবে যুদ্ধে এগিয়ে থাকলেও ছোট পর্দায় থেকে বড়পর্দায় অভিষেক করা সজলের ‘রান আউট’ সিনেমার সঙ্গে হিমষিম খেতে হচ্ছে ‘বোঝে না, সে বোঝে না’ খ্যাত এ নায়কের।

ঢাকার অভিজাত ‘বলাকা সিনেমা হলে মুক্তির প্রথম দিন শুক্রবার ‘ব্ল্যাক’ আয় করেছে ৮২ হাজার টাকা। একই সিনেমা হলে অপূর্ব অভিনীত ‘গ্যাংষ্টার রিটার্নস’ ব্যবসা করেছে ৩৭ হাজার টাকা। সজল অভিনীত ‘রানআউট’ ব্যবসা করেছে ৭২ হাজার টাকা। ইমন অভিনীত ‘অন্তরঙ্গ’ ব্যবসা করেছে ৫৬ হাজার টাকা।

এখন দেখার পালা সোহম নাকি সজল কে যুদ্ধে জয় লাভ করবেন দর্শকদের ভালোবাসায়।

দর্শকদের জন্য একঝলক সোহম ও সজলের যুদ্ধ:

 

বিষয়:টালিউড নায়ক সজল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…