চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
অর্থনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

কোরবানি ঈদ উপলক্ষে সোমবার ১৩ আগস্ট থেকে সারা দেশে ১৮৭টি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল ও ছোলা বিক্রি করবে রাষ্ট্রীয় সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার থেকে টিসিবি ভ্রাম্যমাণ ট্রাক ও ডিলারের মাধ্যমে পণ্য বিক্রয় শুরু করবে। সারাদেশে ১৮৭ টি ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি হবে। এর মধ্যে ঢাকায় ৩৫টি, চট্টগ্রামে ১০টি এবং অন্যান্য বিভাগীয় শহরে ৫ টি ও জেলা শহরগুলোতে ২টি করে ট্রাক পণ্য বিক্রি করবে। টিসিবির ২ হাজার ৮০৩ জন ডিলার ও নিজস্ব ১০ টি খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম চলবে।

Banglabid

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, একজন ক্রেতা সর্বোচ্চ সয়াবিন তেল ৫ লিটার (প্রতি লিটার ৮৫ টাকা), ছোলা ৪০ টাকা কেজি দরে যে কোন পরিমান, মশুর ডাল (মাঝারি সাইজের) ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি, চিনি ৫২ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি ক্রয় করতে পারবেন।

রাজধানীর যেসব জাগায় পাওয়া যাবে:

সচিবালয় গেট, প্রেসক্লাব, কাপ্তানবাজার, ভিক্টোরিয়া পার্ক, দিলকুশা, দৈনিক বাংলা মোড়, মতিঝিল বক চত্ত্বর, ফকিরাপুল বাজার আইডিয়াল জোন, বাংলাদেশ ব্যাংক চত্ত্বর, যাত্রাবাড়ী কাঁচা বাজার, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, রামপুরা বাজার, বনশ্রী আইডিয়াল স্কুলের পাশে, খিলগাঁও তালতলা বাজার, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, মাদারটেক, খামারবাড়ি, ফার্মগেট, কলমিলতা বাজার, আগারগাঁও তালতলা নির্বাচন কমিশন অফিস, মিরপুর-১ মাজার রোড, মিরপুর-১০ গোলচত্বর, কালশী মোড়, রজনীগন্ধা সুপার মার্কেট কচুক্ষেত, আসাদ গেট, মোহাম্মদপুর টাউন হল, জিগাতলা মোড়, সাইন্স ল্যাবরেটরি মোড়, নিউ মার্কেট পোস্ট অফিস বটতলা, ছাপড়া মসজিদ কালশী মোড়, আশকোনা হাজী ক্যাম্প, রাজলক্ষী কমপ্লেক্স, মেরুন বাড্ডা এবং শ্যামলী মোড়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিনিটিসিবিটিসিবির পণ্য বিক্রিডালসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT