ক্রিকেট

সোমবার থেকে টাইগারদের করোনা টেস্ট

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা একটি ক্রিকেট মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচকদের ভাবনায় থাকা ২৫ ক্রিকেটারের কোভিড-১৯ টেস্ট করাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার থেকে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিসিবি।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, ‘খেলোয়াড়দের বাসার ঠিকানা আমরা সংগ্রহ করছি। লজিস্টিক কিছু কাজ বাকি রয়েছে। আশা করি কালকের মধ্যে গুছিয়ে আনতে পারব। নমুনা সংগ্রহের কাজও কাল শুরু হয়ে যাবে।’

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছিলেন ১৮ সেপ্টেম্বর টাইগারদের করোনা টেস্ট করা হবে। যাদের নেগেটিভ রিপোর্ট আসবে, কেবল তারাই আবাসিক ক্যাম্পে যোগ দেবেন এবং শুরু করবেন আনুষ্ঠানিক অনুশীলন।

বাধ্য হয়েই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে তিনজন সাপোর্টিং স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার অন্তত দুই সপ্তাহ আগেই মুশফিক-তামিম-মুমিনুলদের অবস্থা জানতে চায় বোর্ড। যেন কারও পজিটিভ হলেও সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত সুযোগ পান টাইগার ক্রিকেটাররা।

বিষয়:টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…