চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার থেকে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
রাজনীতি
A A
রাজাকার

সোমবার থেকে নতুন সদস্য সংগ্রহের অভিযান কর্মসূচি শুরু করবে আওয়ামী লীগ। এবার সদস্য নবায়নের চেয়ে নতুন সদস্য সংগ্রহে গুরুত্ব দেওয়া হবে।

জেলা, উপজেলা শাখা নিয়মাবলী মেনে সদস্য সংগ্রহের বই করবে এবং সদস্য সংগ্রহ করবে সেই নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। গতকাল রোববার দলের দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে: নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করছে আওয়ামী লীগ। এবার প্রায় ২ কোটি সদস্যের লক্ষ্যমাত্রা সফল হবে বলে আশা করছেন কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, এর মধ্য দিয়ে আগের চেয়ে আরো সমৃদ্ধ হবে দল।

Banglabid

এ বিষয়ে দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেন: ইতিমধ্যে, জেলা পর্যায়ের নেতাদের কাছে পাঠানো হচ্ছে নির্দিষ্ট ফরম। যা পৌঁছে যাবে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে। এছাড়াও অনেকে কেন্দ্র থেকে ফরম সংগ্রহ করে থাকেন। তিনি বলেন, নতুন সদস্য সংগ্রহের মধ্য দিয়ে আগের চেয়ে আরো সমৃদ্ধ হবে দল। তবে সদস্য সংগ্রহে যাচাই-বাছাইয়ে তৃণমূল নেতাদের যত্নশীল হওয়ার আহ্বান কেন্দ্রের।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে নির্দিষ্ট হারে চাঁদা দিয়ে প্রতি ৩ বছর অন্তর দলের সদস্যপদ নবায়ন করতে হয়। আর নির্দিষ্ট সময় পরপর হয় নতুন সদস্য সংগ্রহ অভিযান।

এর আগে গত শুক্রবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। ওই সাংবাদিক সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, অনেক নবীন এবার নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছে। এর মধ্যে ক্লিন চরিত্রের যারা আছে, আমরা তাদের নতুন সদস্য করব। অন্য দল থেকে আগত কাউকে সদস্য করার ব্যাপারে দলের কোনো সিদ্ধান্ত নেই। সাধারণত রক্তের সম্পর্কের ব্যাপারটা বিশেষ করে যুদ্ধাপরাধের ছেলেমেয়ের বিষয়টি গুরুত্ব দিয়েই দেখব। যাকে সদস্য করা হবে তার ব্যাকগ্রাউন্ড চেক করা, ক্রিমিনাল রেকর্ড আছে কি না, কোনো সাম্প্রদায়িক দলের সাথে সম্পর্ক আছে কি না, সে বিষয়গুলো দেখা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT