চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার আরেকটি বড় সাইবার হামলার আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ন ১৪, মে ২০১৭
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

বিশ্বব্যাপী শুক্রবারের সাইবার হামলার পর আরও একটি ব্যাপক আকারের হামলা শীঘ্রই ঘটতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের মতে, এবারের হামলায় ১ লাখের বেশি কম্পিউটার সিস্টেম আক্রান্ত হতে পারে। আর এ হামলাটি সোমবারেই হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা গবেষক এবং ব্লগার ম্যালওয়্যারটেক (ছদ্মনাম) র‌্যানসামওয়্যার জাতীয় ম্যালওয়্যার ব্যবহার করে হওয়া শুক্রবারের সাইবার হামলাটিকে ঠেকাতে সাহায্য করেন। এই হামলা ঠেকানোর পর তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আরেকটা আসছে… সেটা সোমবার আসারই সম্ভাবনা বেশি।’

‘ওয়ানাক্রাই’সহ বিভিন্ন নামে ছড়িয়ে পড়া র‌্যানসামওয়্যার জাতীয় ভাইরাসটি শেষ পর্যন্ত স্পেন, ফ্রান্স, রাশিয়া এবং চীনসহ বিশ্বের ১শ’টি দেশের দু’লাখের বেশি কম্পিউটারে আক্রমণ করতে সফল হয়।

ইংল্যান্ডে স্বাস্থ্যখাতে এর প্রভাব পড়ে সবচেয়ে বেশি। সেখানে রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথকেয়ার সার্ভিসেস (এনএইচএস)-এর অধীনে থাকা ৪৮টি ট্রাস্ট এবং স্কটল্যান্ডে ১৩টি এনএইচএস-ভুক্ত প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়। এতে অনেক হাসপাতাল সার্জারিসহ বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা বন্ধ করতে বাধ্য হয়। কিছু হাসপাতাল আবার রোগীদের অন্যান্য হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেয়, যেখানে র‌্যানসামওয়্যার আক্রমণ করেনি।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব অ্যাম্বার রুড জানিয়েছেন, ছ’টি বাদে বাকি সবগুলো এনএইচএস ট্রাস্টের কম্পিউটার ও সার্ভার ব্যবস্থা পুনরুদ্ধার করে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আরও অনেক কিছু করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

শুক্রবার হওয়া এই সাইবার হামলা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) তৈরি একটি সফটওয়্যার টুল দিয়েই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Reneta

এনএসএ’র ফাঁস হওয়া কিছু দলিলপত্রে পাওয়া কিছু প্রাযুক্তিক ত্রুটির সূত্র ধরে সাইবার হামলাটি করা হচ্ছে বলে ধারণা করছেন সাইবার বিশেষজ্ঞরা।

গত এপ্রিলে ‘শ্যাডো ব্রোকারস’ নামের একটি হ্যাকার গ্রুপ এই টুলগুলো হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করে অনলাইনে ছেড়ে দেয়ার দাবি করে।

হামলাকারীরা ‘র‍্যানসামওয়্যার’ জাতীয় এই টুল ছড়িয়ে হাজারো কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর সেই নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের ফিরিয়ে দিতে ডিজিটাল মুদ্রা বা ‘বিটকয়েনের’ মাধ্যমে তারা কম্পিউটার প্রতি ৩০০ ডলার করে দাবি করতে শুরু করে।

Jui  Banner Campaign
ট্যাগ: সাইবার হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির যারা বিজয়ী হয়েছেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘কিস ডে’: ভালোবাসা প্রকাশে সম্মান ও বোঝাপড়ার বার্তা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT