চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোফিয়া গার্ডেন্সে রান তাড়ায় ‘সুবিধা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ০৯, জুন ২০১৭
স্পোর্টস
A A

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিপক্ষে মাশরাফিদের ২৬৬ রান করতে হবে। এই মাঠের ইতিহাস বলছে এই কাজটি খুব একটা কঠিন নয়। পরে ব্যাট করা দল প্রায়ই এখানে সুবিধা পায়।

বাংলাদেশ সাহস খুঁজতে পারে নিজেদের ইতিহাস থেকে। এই মাঠে অস্ট্রেলিয়ার করা ২৫০ রান তাড়া করে জেতার নজির আছে লাল-সবুজের প্রতিনিধিদের।

২০১৩ সালে এখানে ভারতের করা ৩৩১ রান তাড়া করতে নেমে সাউথ আফ্রিকা ৩০৫ করে ফেলেছিল। এছাড়া আগে ব্যাট করে ৩০২ রান তুলেও হারার নজির আছে ইংল্যান্ডের। পাকিস্তান গত বছর ৪৮.২ ওভারে ওই স্কোর টপকে গিয়েছিল। ২০০১ সালে পাকিস্তানের করা ২৫৭ অনায়াসে টপকে গিয়েছিল অস্ট্রেলিয়াও।

টস হেরে আগে বল করতে নেমে বোলাররা এদিন খুব একটা খারাপ করেননি। মাশরাফি ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৫ রান দিয়েছেন। উইকেট নেই। এই চিত্র তার বোলিংয়ের ধার বোঝাতে পারছে না। অধিনায়কের ওভার থেকে ৩৫টি ডট বল গেছে। মেডেন আছে একটি।

সেই তুলনায় মোস্তাফিজ একটু বেশি খরুচে। ৯ ওভারে তিনি রান দিয়েছেন ৫১। এক উইকেট। তার হাত থেকে ডট বল বেরিয়েছে ২৯টি।

সাকিব আজ সবার আগে দশ ওভারের কোটা শেষ করেন। তিনি রান দিয়েছেন ৫২। কোনও উইকেট পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নেমে তাসকিন শুরু থেকে গতির ঝড় তোলেন। ৮ ওভারে ৪৩ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন তরুণ পেসার। মোসাদ্দেক শেষদিকে বল হাতে ঝলক দেখান। ৩ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন!

Reneta

নিউজিল্যান্ড এদিন একটিও শতরানের জুটি গড়তে পারেনি। প্রথম উইকেট জুটিতে রঞ্চি (১৬) এবং গাপটিল (৩৩) ৪৬ রান তোলেন। ইনিংসের সবচেয়ে বড় জুটি তৃতীয় উইকেটে, ৮৩। এই সময়ে কেন উইলিয়ামসন (৫৭) এবং টেইলর (৬৩) বাংলাদেশকে বেশ বিপাকে ফেলেন।

উইলিয়ামসন রানআউট হয়ে ফিরলে টেইলরকে মোস্তাফিজের ক্যাচ বানান তাসকিন। উইলিয়ামসন শেষ চার ম্যাচের তিনটিতেই রানআউট হলেন! তিনি ফেরার পর টেইলর যাওয়ার আগে ব্রুমের (৩৬) সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-নিউজিল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT