চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনালীর পরিবারকে শোক জানাতে যায়নি কেউ

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
২:৩২ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীতে বেপরোয়া বাসের ধাক্কায় নিহত মেধাবী শিক্ষার্থী সোনালীর পরিবারকে সান্ত্বনা জানাতে যায়নি কেউ। গ্রেফতার হয়নি ঘাতক চালকও।

১৬ জানুয়ারি বার কাউন্সিলের পাশে জেব্রা ক্রসিং দিয়েই রাস্তা পার হচ্ছিল জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় না হওয়া বেগম রহিমা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা আক্তার সোনালী। ওইদিন সকাল পৌনে ৮টার দিকে ৮ নম্বর পরিবহনের একটি বাস চাপা দেয় তাকে। মুহূর্তেই শেষ হয়ে যায় একটি জীবন।

ঘটনার এক সপ্তাহ পার হলেও তাদের পরিবারে শোক জানাতে যায়নি নীতিনির্ধারণী পর্যায়ের কেউ। পায়নি কোনো আর্থিক সহায়তাও। দরিদ্র্য এই পরিবারে এখন শুধুই হাহাকার।

Banglabid

সাবিহার মা বলেন, আমার মতো এই বোঝা যেন কারো টানতে না হয়, এই বোঝা খুব কষ্টের। আমাকে কেউ সাহায্য সহযোগিতা করে নাই, আমাকে কেউ সান্ত্বনা জানাতে আসে নি কেউ। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, কারণ তিনি বোঝেন স্বজন হারানোর বেদনা।

সাবিহার বাবা বলেন, এরকম হত্যাকাণ্ডের বিচার না হলে কখনোই সড়ক দুর্ঘটনা কমবে না।

অভাবের সংসার তাই সোনালীর পরিবারকে আর্থিক সহায়তা করতেন তার মামা।

Reneta

তিনি বলেন, তার ভাগ্নিই সবাইকেই শেখাতো কি করে রাস্তা পার হতে হয়। চালকের দায়েই সোনালীর মৃত্যু বলে অভিযোগ তার। আমরা সব সময়ই মনে করতাম এই পরিবারের দুর্দশা ঘুচাবে আমার ভাগ্নি। কিন্তু এখন সব শেষ।’

‘গাড়ীর প্রথমবারের ধাক্কায় সাবিহা পড়ে যায় দ্বিতীয় ধাক্কায় ওর মাথা খন্ডবিখন্ড হয়ে যায়। চালকের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তারা মনে করে গাড়ীর চাপায় মানুষ মারলে কিছু হয় না।’

স্কুলে সব সময়ই রোল নম্বর এক ছিলো অদম্য মেধাবী এই শিক্ষার্থীর। মেয়েদের ফুটবলে নিজ স্কুলের ক্যাপ্টেন ছিলো সে। শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী ছিলো সে। বয়স কম হওয়ার কারণে গতবছর বিটিভিতে তালিকাভুক্ত হতে পারেনি, এবার তালিকায় আসতো সোনালী।

নিজস্ব এই শিল্পীর পাশে দাঁড়ায়নি বাসা থেকে সামান্য একটু দূরের শিল্পকলা একাডেমীও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজধানী- সড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলতাফ মাহমুদের জানাজা সম্পন্ন

পরবর্তী

আলতাফ মাহমুদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

আলতাফ মাহমুদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রওশনকে চিঠি লিখলেন এরশাদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT