চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনামণির মুখে হাসি ফেরাতে ‘একটি হারানো বিজ্ঞপ্তি’

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১০:৫৯ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

জীবনে চলার পথে প্রতিনিয়তই মানুষ কোনো না কোনো কিছু হারায়। হারানো সেইসব জিনিস দামি হতে পারে, আবার নাও হতে পারে। তবে মূল্যবান কিছু হারালেই তা খুঁজে পেতে মানুষ সাধারণত বিজ্ঞপ্তি দেয়, মাইকিং করে। এমনকি আপনজন হারিয়ে গেলেও এভাবেই খুঁজে পেতে চায়।

দেয়াল থেকে দৈনিক পত্রিকা, বাসের বডি থেকে ফেসবুকের ওয়াল কিংবা টেলিভিশনের পর্দা থেকে অনলাইন নিউজ পোর্টালে সেইসব হারানো বিজ্ঞপ্তি আমরা বলতে গেলে প্রতিদিনই দেখি। হারানো বিজ্ঞপ্তির বিষয়গুলোর সঙ্গেও আমরা অতিপরিচিত। কিন্তু আমরা কেউ কি কোথাও দেখেছি জামা হারানোর বিজ্ঞপ্তি?

হ্যাঁ সত্যিই তাই, ৬ বছরের ছোট্ট একটি মেয়ের  হারিয়ে যাওয়া ঈদের জামা ফিরে পেতে তার মা এভাবেই বিজ্ঞপ্তি দিয়েছেন। সে বিজ্ঞপ্তিতে বহিঃপ্রকাশ ঘটেছে এক মায়ের হৃদয় নিংড়ানো মমতা আর ভালোবাসা।

অকৃত্রিম স্নেহ আর মমতা মাখানো লেখা সেই হারানো বিজ্ঞপ্তি চোখে পড়লো রাজধানী মিরপুর টু  গুলশান রুটে  চলাচল করা বিহঙ্গ পরিবহনের একটি বাসে। গাড়ীর ভেতরে লাগানো রয়েছে “একটি হারানো বিজ্ঞপ্তি।”

তাতে লেখা, ‘‘গত ২৭-৬-২০২৭ তারিখ রাত ১০টা ১৫ মিনিটে বাড্ডা লিংক রোড় থেকে বিহঙ্গ পরিবহনে উঠে আমার সোনামণির ঈদের জামকাপড়সহ একটি হালকা খয়েরি লাল রঙের ব্যাগ ভুলে বাসে রেখে উত্তর বাড্ডায় নেমে যাই। এতে ব্যাগটি হারানো যায়। ফলে আমার সোনামণি (বয়স ৬) গভীর ভাবে মর্মাহত।  যদি কোন সুহৃদয়বান ভাই বোন উক্ত ব্যাগখানা পেয়ে থাকেন দয়া করে নিচের দেয়া নম্বরে যোগাযগ করে উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজের পূর্বপাশে মিনিমহল দোকানে অথবা বিহঙ্গ পরিবহনের মিরপুর ১২ অফিসে জমা দিলে চির কৃতজ্ঞ থাকিব। দয়া করে আমার মেয়ের মুখে হাসি ফিরিয়ে দিন। প্লিজ প্লিজ প্লিজ প্লিজ…।’’

সেই ব্যাগটি কেউ পেলে তা ফেরত দিতে মোঃ বেলালুর রহমান (০১৭৩৪৬৯৫১৮৮) অথবা উত্তর বাড্ডার সাঁতারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ তাছলিমা নাসরিনের (০১৭৪৭০৭১৭০০) সাথে যোগাযগের করতে বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মানুষসম্পদহারানো বিজ্ঞপ্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মে ১৯, ২০২৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT