চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনমের বিয়েতে নাচবেন বলিউড তারকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০৬, মে ২০১৮
বিনোদন
A A

আর মাত্র দুদিন পরেই ব্যবসায়ী প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন বলিউডের  জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। তাই তো পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি। অতিথিদের কাছে ইতোমধ্যেই পৌঁছে গিয়েছে নিমন্ত্রণ পত্র। মেয়ের বিয়েতে কোন ধরনের কমতি করতে চান না অনিল কাপুর। আর তাইতো  বিয়েকে ঘিরে চলছে নানা পরিকল্পনা।

আগামী ৭ মে বিকেল ৪টায় সানটেক, সিগেনচার আইল্যান্ড বিকেসি হলে অনুষ্ঠিত হবে সোনমের মেহেদী অনুষ্ঠান। এদিনই রাতে হবে সংগীত অনুষ্ঠান। যেখানে নাচে-গানে অতিথিদের মাতিয়ে তুলবেন বলিউড তারকারা।

এরইমধ্যে সোনমের বাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন বলিউড তারকারা। জানা গেছে, সোনমের বাবা অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অনুপম খের, চাচাতো ভাই অর্জুন কাপুর, চাচাতো বোন জানভি কাপুর, রণবীর সিং, বরুণ ধাওয়ান, পরিচালক-প্রযোজক করণ জোহর, কারিনা কাপুর খান, জ্যাকুলিন ফার্নান্ডেজ কোমর দোলাবেন ‘সাওয়ারিয়া’খ্যাত এই তারকার বিয়েতে।

সোনমের বিয়েতে সংগীতানুষ্ঠানের দায়িত্বে রয়েছেন বলিউডের প্রসিদ্ধ কোরিওগ্রাফার ফারাহ খান।

যেহেতু বিয়ের আর দেরী নেই তাই তো বলিউডের এই তারকারা এখন ড্যান্স রিহার্সালে ব্যস্ত। জানা গেছে, সোনমের ভাইয়েরা, অর্জুন কাপুর, রণবীর সিং, সবাই এখন ব্যস্ত সংগীতে কে কোন গানের সঙ্গে নাচবেন, তার রিহার্সালে!

অবশ্য শুধুই ভাইয়েরা নয়! জানা গিয়েছে করণ জোহর নাচবেন সোনমেরই ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির টাইটেল ট্র্যাকের সঙ্গে। পাশাপাশি, বলিউডের অনেক খ্যাতনামা নায়ক-নায়িকার মধ্যে সোনমের সংগীতে নাচবেন জ্যাকুলিন ফার্নান্দেজ আর বরুণ ধাওয়ানও। তারা নাকি ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ‘সোয়্যাগ সে স্বাগত’ গানের সঙ্গে নাচবেন!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিল কাপুরঅনুপম খেরকারিনা কাপুর খানজ্যাকি শ্রফবরুণ ধাওয়ানরণবীর সিংসোনম কাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রক্তদাতার খোঁজে সিলেটের অরুণোদয়

পরবর্তী

কোন ভবিষ্যতে ছুটছে বিএনপি?

পরবর্তী
তারেক

কোন ভবিষ্যতে ছুটছে বিএনপি?

যখন আমি বিশ্বসভায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT