শিল্প সাহিত্য

‘ইতিহাস ধরবো তুলে বই যাবে তৃণমূলে’

‘ইতিহাস ধরবো তুলে বই যাবে তৃণমূলে’

পরবর্তী প্রজন্মের মুক্তিযুদ্ধকে জানার চাহিদা পূরণ এবং ইতিহাসকে তৃণমূলে সঠিকভাবে পৌঁছে দিতে শুরু হলো ‘মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা’।

শনিবার শ্রাবণ প্রকাশনী ও বইনিউজ আয়োজিত চার মাসব্যাপী এ বইমেলার উদ্বোধন করা হয় আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে থেকে।

‘ইতিহাস ধরবো তুলে বই যাবে তৃণমূলে’ শ্লোগানকে সামনে রেখে শুরু হলো চার মাসব্যাপী ‘মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা’। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় যাবে শ্রাবণের বইগাড়ি।

তৃণমূল পর্যায়ে ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরতে এটি সহায়ক হবে বলে জানান  আমন্ত্রিত অতিথিরা। এমন আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন দর্শণার্থীরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:ইতিহাস বইনিউজ শ্রাবণ প্রকাশনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…