চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈয়দ আশরাফের প্রতি জাতির ভালোবাসায় পরিবারের কৃতজ্ঞতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে সারাদেশের মানুষ যে আবেগ দেখিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছোট ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

পরিবারের পক্ষ থেকে তিনি বলেছেন, ‘সৈয়দ আশরাফের জন্য যে ভালোবাসা দেশের জনগণ দেখিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ।’

মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে সৈয়দ আশরাফের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মহফিলে মঞ্জুরুল ইসলাম এ কথা বলেন।

দোয়া মহফিলে সৈয়দ আশরাফের জন্য দোয়া প্রার্থনা করে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের আরেক ছেলে মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আমার ভাই যেন বেহেস্তে নসিব হতে পারে।

‘‘ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জের জানাজাগুলোতে আপনারা সৈয়দ আশরাফের জন্য যে আবেগ দেখিয়েছেন; তার জন্য পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে, আগামীতে আপনারা যদি এ উন্নয়নে সৈয়দ আশরাফের সততা টেনে নিতে পারেন; আমি বিশ্বাস করি এ বাংলা সোনার বাংলায় পরিণত হবে।

Reneta

দোয়া মিলাদ ও দোয়া মহফিলে রাষ্ট্রপতি আবদুল হামিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, আমলা এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম।

১৯৭৫ সালে অন্য তিন জাতীয় নেতার সাথে বাবা সৈয়দ নজরুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডের পর ১৯৯৬ সালে লন্ডন থেকে দেশে ফেরেন আশরাফুল ইসলাম।

এরপর থেকে কিশোরগঞ্জ-১ আসনে টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। অসুস্থ অবস্থায় সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে জয়লাভ করেন জনপ্রশাসনমন্ত্রীর দায়িত্ব পালন করা এ বর্ষীয়ান নেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজসৈয়দ আশরাফুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT