চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈকতের ছন্দে ফেরার চ্যালেঞ্জ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:১৩ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

একাডেমি মাঠে খুলনা টাইটানসের শান্ত-ইয়াসিরদের সঙ্গে ক্যামেরাবন্দী ঢাকা ডায়নামাইটসের সৈকত

তিন মাস অপেক্ষার পর মাঠে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বাঁ-চোখের কর্নিয়ায় ভাইরাল ইনফেকশন থেকে মুক্তি পেয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার। রোববার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছেন ঢাকা ডায়নামাইটসের জার্সিতে। জানালেন, সুস্থতার পর চ্যালেঞ্জটা এখন ছন্দে ফেরার।

‘চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই মাঠের বাইরে। আমার মূল চ্যালেঞ্জ ছন্দ ফিরে পাওয়া। যে ফর্মে থেকে শেষ করেছিলাম, সেখান থেকেই শুরু করতে চাই। গত বিপিএলে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবারও শুরু করতে চাই।’

সুস্থ হয়ে ফিরেই সৈকত পাচ্ছেন ম্যাচ খেলার সুযোগ। ৪ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। সেখানে ভাল খেলেই সুযোগ করে নিতে চান জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের টাইগার দলে।

‘এটা আমার জন্য একটা বড় সুযোগ। খুব দ্রুত ফেরার সুযোগ পেয়েছি। সামনে আবার জাতীয় দলের হোম সিরিজও আছে। বিপিএলটা যদি ভাল যায় আবার জাতীয় দলে ফিরব।’

টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অপরিহার্য ক্রিকেটার হয়ে উঠছিলেন সৈকত। কিন্তু চোখের অসুস্থতায় খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে। যাওয়া হয়নি সাউথ আফ্রিকা সফরেও। দলের বাইরে থাকায় টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন সতীর্থদের খেলায়। দলে ফেরার তাগিদ তাতে আরও বেশি অনুভব করেছেন ২১ বছরের এই তরুণ।

‘এটা প্রতিটি খেলোয়াড়ের জন্য কষ্টের একটা সময়। টিভিতে বসে খেলা দেখছি, আমার কাছে অনেক কষ্টের ছিল। কত তাড়াতাড়ি ফিরব, কবে দলে যোগ দেব, কোনও একটা টুর্নামেন্ট দিয়ে ফিরব, এই তাড়াটা খুব অনুভব করেছি।’

Reneta

এবারও ডায়নামাইটসের হয়ে খেলবেন সৈকত।  ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শক্তিশালী দল গড়েছে। তবে কাগজে-কলমে সেরা দলের একটি হলেও মাঠের পারফরম্যান্স দিয়েই যে সাফল্য ছিনিয়ে আনতে হবে সেটিও স্মরণ করিয়ে দিলেন সৈকত।

‘চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল হয়েছে। তবে মুখ দিয়ে বললেই তো আর চ্যাম্পিয়ন হওয়া যাবে না। মাঠে সেটা প্রমাণ করতে হবে। খেলা শুরু হোক। দল একসঙ্গে হলে বুঝতে পারব কতটা ভারসাম্যপূর্ণ। টুর্নামেন্ট শুরু হোক, এক-দুই ম্যাচ গেলে বুঝতে পারব আমরা কী অবস্থায় আছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭সৈকত
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT