চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনিকার সঙ্গে পানশালায় দেখা হয় বিক্রমের?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ০৯, মে ২০১৭
বিনোদন
A A
বিক্রম চট্টোপাধ্যায় ও সোনিকা সিংহ চৌহান

বিক্রম চট্টোপাধ্যায় ও সোনিকা সিংহ চৌহান

২৯ এপ্রিল রাতে বিক্রম চট্টোপাধ্যায় তিনটি পানশালায় গিয়েছিলেন। তিনটি পানশালাতেই মদ্যপান করেছেন বিক্রম ও সোনিকা সিংহ চৌহান। তবে তারা কতটা মদ্যপান করেছেন, তা পু​লিশ এখনো উদঘাটন করতে পারেনি। গতকাল সোমবার তিনটি পানশালার ১৬ জন কর্মীকে জিজ্ঞসাবাদ করে পুলিশ। জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পার্ক স্ট্রিটের এক পানশালায় বিক্রমের সঙ্গে দেখা হয় সোনিকার। সেখান থেকে তারা যান অন্য একটি পানশালায়। ওই পানশালা থেকে দু’জনে যান এ জে সি বসু রোডের একটি তিন তারকা হোটেলে। রাত আড়াইটা নাগাদ বিক্রম এই হোটেল থেকে সোনিকাকে নিয়ে বের হন। এর পরই ঘটে দুর্ঘটনা।

এদিকে দুর্ঘটনার নয় দিন পর গতকাল সোমবার বিক্রম চট্টোপাধ্যায়ের রক্তের নমুনা ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর বিক্রমের যে রক্তের নমুনা সংগ্রহ করা হয়, রহস্যজনক কারণে তা তখন পরীক্ষা করতে পাঠানো হয়নি। তাই নয় দিন পর রক্ত পরীক্ষা করে কী এমন জানা যাবে, এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই কাজকে গাফিলতি হিসেবে দেখছে পুলিশ। এর জন্য তারা দায়ী করছে ট্রাফিক পুলিশের ফ্যাটাল স্কোয়াডকে (এফএসটিপি)। ঘটনার পর তদন্তভার এফএসটিপিকে দেওয়া হয়। কিন্তু কোনো অগ্রগতি না হওয়ায় এখন টালিগঞ্জ থানাকে তদন্তভার দেওয়া হয়েছে।

২৯ এপ্রিল ভারতের বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় নায়ক বিক্রম চট্টোপাধ্যায় গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হন। গাড়িতে এ সময় তার সঙ্গে ছিলেন জনপ্রিয় মডেল সনিকা সিংহ চৌহান। ঘটনাস্থলেই মারা যান তিনি। শনিবার ভোর চারটা নাগাদ দক্ষিণ কলকাতায় রাসবিহারী মোড়ের কাছে লেক মলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গড়িয়াহাট থেকে রাসবিহারীর দিকে সাদা রঙের একটি গাড়ি ছুটে আসছিল। তখন চালকের আসনে ছিলেন বিক্রম। তাঁর পাশে বসেছিলেন সনিকা। লেক মলের সামনে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে গাড়িটি। এরপর গাড়িটি একটি দোকানে ধাক্কা মেরে ছিটকে গিয়ে আবার ধাক্কা মারে ডিভাইডারে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।

এরপর আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, মাথা এবং দেহের বিভিন্ন জায়গা থেকে মারাত্মক রক্তক্ষরণে সনিকা মারা যান। বিক্রমকে হাসপাতালে ভর্তি করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিক্রম চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৩৩ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT