রাজধানীর হোটেল রেস্তোরাঁগুলো জমজমাট থাকে সেহরির আয়োজনে। অনেকেই আসেন পরিবারের সদস্যদের নিয়ে আবার কেউ আসেন বন্ধুদের সঙ্গে নিয়ে। এগুলোর বাইরে অনেকে রোজার আমেজে নিজেদের জন্মদিনও পালন করছে পছন্দের খাবার তালিকা সেহেরিতে বেছে নিয়ে।
রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও অলিগলিতে সেহরির আয়োজন। রাত দুইটার পর থেকে সরব হতে থাকে এসব হোটেল-রেস্তোরাঁ।
রোজাদাররা একটু ভিন্ন স্বাদ পেতে প্রতিদিনের মতো বাড়ির খাবারে সেহরি না করে চলে এসেছেন হোটেল-রেস্তোরাঁয়। সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ।
পছন্দের তালিকায় ভাত, মাছ ও সবজি। অনেকের আবার পছন্দ মুখরোচক খাবার।
শুধু তাই নয়, অনেকেই জন্মদিনের আয়োজনও করছেন সেহরিতে।
রোজাদারদের জন্য প্রতি বছর এ ধরনের আয়োজনে ভালো সাড়া পাওয়া যায় বলে জানিয়েছেন হোটেল-রেস্তোরাঁর মালিকরা।
বিস্তারিত দেখুন শাকের আদনানের এর ভিডিও রিপোর্টে







