চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলিমা-শিমুলসহ ১৪ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ন ২৫, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

নাশকতার এক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করা হয়েছে।

খিলগাঁও থানার গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় অভিযোগ গঠন করে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর হাকিম এমাদুল হক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অন্য আসামিরা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু, বিএনপির প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, হাবিব উন নবী খান সোহেল, নারী নেত্রী শিরিন সুলতানা, শফিউল বারী বাবু, সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, এম এ কাইয়ুম, লতিফ কমিশনারসহ আরও দুইজন।

অবশ্য মতিঝিল থানার একটি এবং পল্টন থানার তিন মামলায় বর্তমানে চার দিনের রিমান্ডে আছেন শওকত মাহমুদ। এছাড়া আরো কয়েকজন কারাগারে আছেন। তবে নথি না থাকায় তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন তাদেরকে এ মামলায় পলাতক দেখিয়ে গত ২৭ জুন চার্জশিট দাখিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন।

মোট ২৪ আসামির মধ্যে সুমন নামে একজন আগে থেকেই কারাগারে আটক আছেন। বাকি নয় আসামির মধ্যে মোসাদ্দেক আলী ফালুসহ ছয়জন আদালতে হাজির ছিলেন।

Reneta

মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন তাদের এ মামলায় পলাতক দেখিয়ে গত ২৭ জুন চার্জশিট দাখিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন। তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে ম্যাজিস্ট্রেট এ পরোয়ানা জারি করেন।

ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে শওকত মাহমুদসহ কয়েকজন কারাগারে আছেন। কিন্তু আদালতের নথিতে এ সংক্রান্ত কোনো তথ্য না থাকায় সবার বিরুদ্ধেই পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতাল-অবরোধে চলতি বছরের ৩০ জানুয়ারি রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের পশ্চিম পাশে তুরাগ পরিহনের একটি গাড়িতে ভাঙচুর ও যাত্রী হত্যার উদ্দেশে গাড়িটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় গাড়িটির মালিক নজরুল ইসলাম খিলগাঁও থানায় এ মামলাটি দায়ের করেছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা বলিনি: ইসি সচিব

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT