চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলিব্রিটিদের দায়িত্ব অনেক: হাইকোর্ট

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:৫৮ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের হাইকোর্ট ভবন ও একজন সেলিব্রিটি ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলিব্রিটিদের দায়িত্ব অনেক বেশি একথা স্মরণ করিয়ে দিয়ে গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন চাইলে আদালত তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

তবে জামিন আদেশ দেয়ার আগে শুনানিতে হাইকোর্ট বলেন, ‘সেলিব্রিটিদের দায়িত্ব অনেক বেশি। কিছু কিছু লোক কিন্তু এদের দেখেই পাগলের মতো দৌড়ায়। আপনাদের দেখে যুবসমাজ হুমড়ি খেয়ে পড়ে। আপনাদের অবস্থান বিষয়ে আপনাদের খেয়াল থাকাটা দরকার।’ এসময় তাহসানের আইনজীবী সানজিদা খানম বলেন,’ মাই লর্ড এই মামলা হবার অনেক আগেই সে ওই প্রতিষ্ঠানের পদ থেকে পদত্যাগ করেন।’

Banglabid

গত ১৩ ডিসেম্বর এই মামলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক গত ৪ ডিসেম্বর এই মামলাটি করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনকে আসামি করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ইভ্যালির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান। মিথিলা ছিলেন ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত। আর শবনম ফারিয়া ছিলেন প্রধান জনসংযোগ কর্মকর্তা। এদের উপস্থিতি এবং বিভিন্ন প্রমোশনাল কথাবার্তায় আস্থা রেখেই বিনিয়োগ করেন বলে দাবী মামলার বাদী সাদ স্যাম রহমানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহসানমিথিলাশবনম ফারিয়াহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাঠ থেকে তুলে নেয়ায় কোচকে ঝাড়লেন রোনালদো

পরবর্তী

ফেসবুক বলছে ‘রিমেম্বারিং’, পলাশ বলছেন ‘আমি ঠিক আছি’

পরবর্তী
ফেসবুকের রিমেম্বারিং স্মৃতি দেখাচ্ছে, পলাশের ছবি পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক বলছে ‘রিমেম্বারিং’, পলাশ বলছেন ‘আমি ঠিক আছি’

বিপিএল ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমাবদ্ধতার মাঝেও সফল বিপিএলের আশা

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT