চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলাই মেশিনের ববিন দেখে নিশ্চিত করলেন স্বজনের লাশ

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৭:১৪ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

কোমরে গুজে রাখা সেলাই মেশিনের একটি ববিন দেখেই লাশ হয়ে থাকা বিল্লাল হোসেনের পরিচয় নিশ্চিত করলেন স্বজনরা। ববিনের সূত্র ধরেই স্বজনরা তার লাশ চিহ্নিত করেছেন। যে লাশটিকে এসহাকের লাশ বলে দাবি করেছিল অন্য এক নিহতের পরিবার।

বৃহস্পতিবার বিকেল থেকেই ঢাকা মেডিকেলের মর্গ থেকে চকবাজারের আগুনে পোড়া মানুষের লাশ বুঝে নিচ্ছিলেন স্বজনরা। মর্গের পাশে পুলিশের অস্থায়ী ক্যাম্পে থাকা নাম্বারিং করা লাশের ছবি দেখে হঠাৎ দুটি পরিবার দাবি করে ৬৩ নম্বর ছবির লাশটি তাদের। সেই সাথে তারা অঝোরে কাঁদতে থাকেন।

এসময় পুলিশ সদস্যরা আবার মর্গে গিয়ে লাশ দেখে আসতে অনুরোধ করেন স্বজনদের। এসময় কামরাঙ্গীরচরের নিহত ভ্যান চালক এসহাকের বোন হাসিনা বেগম দাবি করেন ৬৩ নম্বর ছবির লাশটি তার ভাই এসহাকের।

তবে এসময় মদীনা ডেকোরেটরের সেলাইয়ের কাজ করা নিহত বিল্লাল হোসেনের  স্বজনেরা দাবি করেন লাশটি তাদের। যেহেতু লাশের ছবি দেখে একেবারেই চেনা যাচ্ছিল না তাই পুলিশ দুই পরিবারের লোকদেরই আবার মর্গে গিয়ে লাশ দেখে আসতে বলেন।

কিছুক্ষণ পর বিল্লাল হোসেনের পরিবারের স্বজনদের সাথে থাকা মোঃ এরশাদ পুলিশকে বলেন ৬৩ নম্বর ছবির লাশই বিল্লাল হোসেনের। কারণ মর্গে গিয়ে তার কোমরের লুঙ্গিতে গোজা একটা সুতার ‘ববিন’ পাওয়া গেছে। তিনি তো ডেকোরেটরের দোকানে তাবু পর্দার কাপড় সেলাইয়ের কাজ করতেন।

আর এরই মধ্যে নিহত ভ্যানচালক এসহাকের বোন হাসিনা বেগম এসে পুলিশকে বলেন, ৬৩ নম্বর লাশ আমাদের না। ৫৬ নম্বর লাশ আমাদের। ৫৬ নম্বর ছবির লাসটা আমরা মর্গে গিয়ে চিনেছি।

Reneta

এরপরই পুলিশ সদস্যরা এই দুই লাশ শনাক্তের কাগজ তৈরি করে তা মর্গে পাঠান বুঝে নেয়ার জন্য।

রাজধানীর চকবাজারে ওই ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৭৮-এ দাঁড়িয়েছে। দগ্ধসহ আহত অর্ধশতাধিক।

নিহতদের মধ্যে পুরুষ ৬৬ জন, নারী ৭ জন ও শিশু ৫ জন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে দগ্ধ ৯ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি, একজন আইসিইউতে চিকিৎসাধীন।

বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চকবাজার ট্র্যাজেডিলাশ শনাক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের অনুষ্ঠানে গুলির পর ‘ফলস ফ্ল্যাগ’ বিতর্ক

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT