চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেরা’ মেসির কবলেই পড়েছিল ম্যানইউ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ১৭, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

হ্যাটট্রিকটা প্রায় পেয়েই যাচ্ছিলেন। অনিন্দ্যসুন্দর বাইসাইকেল কিকটা গোলবারে হাওয়া দিয়ে বাইরে চলে না গেলে এ মৌসুমের সেরা গোলের দাবিদারও হতে পারতো! সেটি হয়নি। কিন্তু এরইমধ্যে যা করেছেন তাতেই খড়কুটোর মতো উড়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে ১২ ম্যাচের গোলখরা এমনভাবে কাটিয়েছেন লিওনেল মেসি, যা চোখে লেগে থাকবে দীর্ঘ সময়!

ম্যাচে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হেরেছে ম্যানইউ। বার্সার কাছে না লিখে কেবল মেসির কাছেই হেরেছে ইংলিশ দলটি, এমন বললেও খুব একটা ভুল বলা হবে না। জোড়া গোল করেছেন, ফিলিপে কৌতিনহোর গোলটিতেও তার অবদান। ম্যাচের হাইলাইটস দেখলে বোঝা যাবে এক মেসির কাছেই হেরে গেছে রেড ডেভিলরা।

অথচ খেলা দেখে ঘুণাক্ষরেও টের পাওয়া যাবে না যে এই মেসিই আগের টানা ছয় মৌসুমে কোয়ার্টার ফাইনালে গোল করতে পাননি একটিও! যার খেসারতও দিয়েছে বার্সা। ২০১৫ সালে শিরোপা জয়ের পর টানা তিন চ্যাম্পিয়ন্স লিগে শেষ আট থেকেই বাদ। এবার সেই অভিশাপ কাটানোর জোর চেষ্টা ছিল স্প্যানিশ জায়ান্টদের। সঙ্গে মেসির নিজের খরা কাটানোর তাড়া। দুইয়ে মিলে পিষ্ট ম্যানইউ!

ম্যানইউ বলেই হয়তো এমন দুর্দমনীয় মেসি। ২০০৯ ফাইনালে এক মেসির কাছে হেরেই শিরোপা ছোঁয়া হয়নি তাদের। ২০১১ সালেও শিরোপা না পাওয়ার পেছনে মূল কারণটা আর্জেন্টাইন মহাতারকা।

মেসি নিজে অবশ্য বলছেন অন্য কারণ। গত মৌসুমে রোমার কাছে হারের জ্বালাই নিজের সেরাটা বের করে এনেছে বলে মুভিস্টারকে জানিয়েছেন বার্সা অধিনায়ক, ‘রোমার কাছে গতবার আমাদের একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে। একটা ভুলের কারণে আপনি নিজেদের জীবন নিজেই কঠিন করে তুলতে পারেন না। তাহলেই আপনার বাদ পড়ে যাওয়া শঙ্কা থাকবে। আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হতো।’

‘দিনশেষে এই জয়টা অসাধারণ। আমরা দেখিয়ে দিয়েছি আমরা কারা। শুরুর পাঁচ মিনিটে একটু অস্বস্তিতে ছিলাম। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে একটুও ভুল করা চলে না। যা করতে হবে সেটা হল, শুরু থেকেই আক্রমণ!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT