চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা নির্মাতা হলেন সৈকত নাসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

‘১৪ তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯’ সম্মাননা পেলেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। ‘সেরা মিউজিক ভিডিও নির্মাতা’ হিসেবে প্রথমবার তিনি কোনো স্বীকৃতি ঘরে নিলেন। সৈকত নাসিরকে কুমার বিশ্বজিতের গাওয়া ‘বৃষ্টি এলেই আসো তুমি’ গানের ভিডিও নির্মাণের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে।

গানটি লিখেছিলেন রবিউল ইসলাম জীবন, সুর সংগীত অটোমনাল মুনের। এ প্রাপ্তি তাকে আগামীতে আরও ভালো কাজের প্রেরণা যুগিয়েছে বলে মনে করেন সৈকত নাসির। তিনি পরিচিত মূলত চলচ্চিত্র নির্মাতা হিসেবে। প্রথম ছবি ‘দেশা দ্য লিডার’ নির্মাণ করে হৈচৈ ফেলে দেন। সেবারই অর্জন করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মিউজিক ভিডিও নির্মাণ কমিয়ে আবার মনোযোগী হয়েছেন চলচ্চিত্র নির্মাণে। ক্যাসিনো, ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা, মাসুদ রানাসহ আরও কয়েকটি ছবি রয়েছে তার হাতে।

সৈকত নাসির চ্যানেল আই অনলাইনকে বলেন, টিভিসির পাশাপাশি অনেকগুলো মিউজিক ভিডিও করেছি। এই সেক্টরে কাজ করেও স্বীকৃতি অর্জন করতে পেরেছি, এটা অনেক ভালো লাগার ব্যাপার। মিউজিক ভিডিও নির্মাতা আগে একাধিক সম্মাননা নিতে পারতাম, কিন্তু সেগুলো গ্রহণ করিনি। চ্যানেল আইয়ের মতো বড় প্রতিষ্ঠান থেকে এবারই প্রথম আমার হাতে সম্মাননা এলো। পাশাপাশি সেরা নির্মাতা হিসেবে স্বীকৃতি হাতে এলো। যারা আমাকে সেরা নির্মাতা হিসেবে সম্মানিত করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা।

Banglabid

৩০ জানুয়ারি হবিগঞ্জের দ্য প্যালেসে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সৈকত নাসিরের হাতে পুরস্কার তুলে দেন শহীদুল্লাহ ফরায়েজী এবং সালাউদ্দিন লাভলু। বিভিন্ন অঙ্গনের তারকাশিল্পীরা উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের এবারের মিউজিক অ্যাওয়ার্ডে। রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, কুমার বিশ্বজিৎ, বেলাল খান, সামিনা চৌধুরী, ইমরান, কনা এর সংগীত পরিবেশন ছাড়াও অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে একদল নৃত্যশিল্পী।

অনুষ্ঠানটি শিগগির চ্যানেল আইয়ের পর্দায় সম্প্রচার হবে। বাংলাদেশের গানের জগৎ যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছিল ঠিক সেই সময় দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। এই আয়োজনে মোট ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানকুমার বিশ্বজিৎফেরদৌস আরারেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসৈকত নাসির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিম ‘নট আউট’ ৩৩৪

পরবর্তী

‘গিরগিটি’ ছবির নায়িকা নাইরুজ সিফাত

পরবর্তী

'গিরগিটি' ছবির নায়িকা নাইরুজ সিফাত

দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান রয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT