চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা দশের ৭ জনই দেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

খুলনা টাইগার্সকে হারিয়ে রাজশাহী রয়্যালসের শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের পর্দা নেমেছে শুক্রবার। টি-টুয়েন্টির চার-ছক্কার আসরে দলীয় সাফল্য-ব্যর্থতার পিঠে ব্যাটসম্যান-বোলারদের ব্যক্তিগত অর্জন ছুঁয়েছে নানা মাত্রা। ব্যাটিংয়ে যেমন দেশিদের দাপট, পারফরম্যান্স ছিল নজরকাড়া।

রানার্সআপ দল খুলনার দুই ব্যাটসম্যান, অধিনায়ক মুশফিকুর রহিম ও বিদেশি রাইলি রুশো আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষ দুজন। দুজনেই ধারাবাহিকভাবে রান করেছেন। রান তোলায় এবার শীর্ষ দশ ব্যাটসম্যানের ৭ জনই দেশি ক্রিকেটার।

একেবারে শীর্ষজন অবশ্য বিদেশি, খুলনার রাইলি রুশো। ১৪ ম্যাচে ৪৫.০০ গড়ে ৪৯৫ রান করেছেন। ৪ ফিফটি নামের পাশে, সর্বোচ্চ অপরাজিত ৭১ রানের পিঠে স্ট্রাইকরেট ১৫৫.১৭।

মুশফিক একই দলের অধিনায়ক। টাইগারদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান রুশোর থেকে মাত্র ৪ রান কম করেছেন। ৪৯১ রান নিয়ে তিনি টেবিলের দুইয়ে। দুটি ইনিংস আছে নব্বইয়ের ঘরে, সর্বোচ্চটি অপরাজিত ৯৮ রানের। ১৪ ম্যাচে তারও ৪টি অর্ধশতক। গড়টা বেশ আকর্ষণীয়- ৭০.১৪, স্ট্রাইকরেট ১৪৭.০০ টি-টুয়েন্টির সঙ্গে দারুণ মানানসই।

রান সংগ্রাহকের তিনে আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। চ্যাম্পিয়ন রাজশাহীর ওপেনার ৩২.৫০ গড়ে তুলেছেন ৪৫৫ রান। ১৫ ম্যাচে ৩ ফিফটিতে সর্বোচ্চ ৭৫ রানের পিঠে স্ট্রাইকরেট ১৩৪.২১।

লিটনের রয়্যালস সতীর্থ শোয়েব মালিক যৌথভাবে আছেন একই স্থানে। পাকিস্তানি তারকা ১৫ ম্যাচে লিটনের সমান ৪৫৫ রান করেছেন। সেরা ইনিংসটি ৮৭। ফিফটিও ৩টি। গড় ৩৭.৯১, তবে স্ট্রাইকরেটে টাইগার তারকার থেকে খানিকটা পিছিয়ে তিনি, ১৩০.০০।

শান্ত করেছেন সেঞ্চুরি
Reneta

টেবিলের পাঁচে আরেক বিদেশি, ইংল্যান্ডের ডেভিড মালান। কুমিল্লা ওয়ারিয়র্সের ব্যাটসম্যান ১১ ম্যাচে ৪৪৪ রান করেছেন, সেঞ্চুরি আছে একটি, ঠিক ১০০ রানে অপরাজিত ছিলেন, সঙ্গে ৩ ফিফটি। ৪৯.৩৩ গড়ের সঙ্গে তার স্ট্রাইকরেট ১৪৫.০৯।

বিপিএল জুড়ে দারুণ কার্যকরী ও ম্যাচ জয়ী ইনিংস দেয়া ইমরুল কায়েস ছয় নম্বরে। ১৩ ম্যাচে ৪৪২ রান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁহাতির নমের পাশে। সেরা ইনিংসটি অপরাজিত ৬৭। ৪ ফিফটিতে ৪৯.১১ গড়ে রান তুলেছেন। স্ট্রাইকরেট ১৩২.৩৩।

স্ট্রাইকরেট কেবল ১০৯.৩৯। তবে রান তোলায় তামিম ইকবাল আছেন সাতে। ১২ ম্যাচে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংসের সাথে ৩ ফিফটিতে ৩৯৬ রান তুলেছেন ঢাকা প্লাটুনের বাঁহাতি ওপেনার। গড় ৩৯.৬০।

সেরা দশের বাকি তিনজনও দেশি। দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ ও মোহাম্মদ মিঠুন আছেন যথাক্রমে সংগ্রাহকের আট, নয় ও দশে। চ্যাম্পিয়ন রাজশাহীর আফিফ ১৫ ম্যাচে ৩৭০ রান তুলেছেন ২৬.৭২ গড়ে, স্ট্রাইকরেট ১৩১.২০। মাত্র এক ফিফটি পাওয়ার টুর্নামেন্টে তার সেরা ইনিংসটি ৭৬ রানের।

রংপুর রেঞ্জার্সের নাঈম ১২ ম্যাচে ৩৫৯ রান করেছেন ৩২.৬৩ গড়ে। ২ ফিফটির সর্বোচ্চটি ৭৮ রানের। স্ট্রাইকরেট নজরকাড়া নয়, ১১৫.৪৩। সবচেয়ে বাজে আসর কাটানো সিলেট থান্ডারের মিঠুন সেখানে ১২ ম্যাচে ৩৪৯ রান নিয়ে দশে। ২ ফিফটি তারও, সেরা অপরাজিত ৮৪। ৩৪.৯০ গড়ের সঙ্গে স্ট্রাইকরেট ১২৩.৭৫।

জুটিতে আলো কেড়েছেন লিটন-আফিফ

তিনশর উপর রান তুলেছেন আরও দুই দেশি ও এক বিদেশি। রান সংগ্রহে টেবিলের ১১তে কুমিল্লার বাঁহাতি সৌম্য সরকার। ২ ফিফটিতে ১২ ম্যাচে ৩৩১ রান তার। সেরা অপরাজিত ৮৮ রানের সঙ্গে ৩৩.১০ গড়ে ১৪০.২৫ স্ট্রাইকরেটে রান এনেছেন জাতীয় দল তারকা।

চট্টগ্রামের চ্যাডউইক ওয়ালটন ২ অর্ধশতকে সেরা অপরাজিত ৭১ রানের সঙ্গে ৩১৬ রান তুলেছেন। বাকিজন নাজমুল হোসেন শান্ত। রানার্সআপ খুলনার তারকার ১১ ম্যাচে ৩০৮ রান। এক ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরিও। অপরাজিত ১১৫ রানের। ৩৪.২২ গড়ে করা তার রানের স্ট্রাইকরেট ১৪৩.৯২।

দেশিদের মধ্যে বলার মতো রান করেছেন আরও কয়েকজন। ঢাকার মুমিনুল হক ১০ ম্যাচে ৪২.৪২ গড়ে, ২ ফিফটিতে, ১২২.২২ স্ট্রাইকরেটে ২৯৭ রান করেছেন। খুলনার মেহেদী হাসান মিরাজ ২ অর্ধশতকে করেছেন ২৯০ রান। অপরাজিত ৮৭ রানের পিঠে তার গড় ৩২.২২, স্ট্রাইকরেট ১৩০.৬৩।

ঢাকার অলরাউন্ডার মেহেদী হাসান ১৩ ম্যাচে করেছেন ২৫৩ রান। তিন ফিফটির সেরা ইনিংসটি অপরাজিত ৬৮, ২৩.০০ গড়ের সঙ্গে স্ট্রাইকরেট ১৩৬.০২। চট্টগ্রাম অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মাত্র ৭ ম্যাচে করেছেন ২০১ রান। ৪০.২০ গড়ের পিঠে স্ট্রাইকরেট সর্বোচ্চ ১৭০.৩৩, সেরা ইনিংসটি ৫৯ রানের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরুলখুলনা-রাজশাহী ফাইনালতামিমবঙ্গবন্ধু বিপিএলবাংলাদেশ-পাকিস্তান সিরিজবিপিএল-২০১৯মুশফিকরুশোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT