চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলালিংকের আয়োজনে সেরা ইউটিউবার পাবে লাখ টাকা ও গুগলের প্রশিক্ষণ

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৩:৪৩ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

ইউটিউব ভিডিও নির্মাণকারী দেশীয় প্রতিভার খোঁজে ‘নেক্সট টিউবার’ নামে প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের বাংলালিংক। রিয়েলিটি শো আকারের এই প্রতিযোগিতায় সেরা ৩ ইউটিউবার পাবেন লাখ টাকা পুরস্কার থেকে শুরু করে সিঙ্গাপুরে গুগল হেডকোয়ার্টারে প্রশিক্ষণের সুযোগ। একই সঙ্গে বাংলালিংকের ডিজিটাল অ্যাম্বাসেডর হওয়ার সুযোগও থাকছে।

বাংলাদেশে প্রথমবারের মতো ইউটিউব ভিত্তিক এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলালিংক।

ডিজিটাল রূপান্তরে মনোযোগী হওয়া দেশের এই মোবাইলফোন অপারেটর কোম্পানির চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাগাসিয়া বলেন,‘বাংলালিংক এখন কেবলই একটি টেলিকম প্রতিষ্ঠান নয়, এটি একটি প্রযুক্তি প্রতিষ্ঠানও বটে। তাই দেশে ইউটিউবে আগ্রহীদের দারুণ প্রতিভাকে আমরা একটি প্ল্যাটফর্ম দিতে চাই। তাদের আর্থিক,প্রযুক্তিগত সংকট-সংগ্রামগুলো কমিয়ে আনতে চাই আমরা। দেশে ফোরজি আসছে। এখন ভিজ্যুয়াল বিনোদনের কন্টেন্ট বৃদ্ধির মাধ্যমে দেশীয় ভিডিও কন্টেন্টের প্রচার-প্রসারে সহায়তা করতেই আমাদের এই আয়োজন।’


প্রতিযোগিতার সার্বিক দিক এবং অংশ নেয়ার নিয়মাবলী তুলে ধরেন বাংলালিংকের ই-এনগেজমেন্ট মার্কেট (ডিজিটাল) এর প্রধান মুকিত আহমেদ।
তিনি জানান, আজ থেকে এই প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। আগামী দুই সপ্তাহ এর নিবন্ধন চলবে। যাদের ইউটিউব অ্যাকাউন্ট কিংবা শুধুই জিমেইল অ্যাকাউন্ট আছে তারা একটি ভিডিও আপলোডের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নতুন প্রতিভার খোঁজেই এই প্রতিযোগিতা।

তিনি আরও জানান, যেসব ইউটিউবারের ৪০ হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে, তারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। নিবন্ধন শেষে সেরা ২০ জন বেছে নেয়া হবে। যাদেরকে গ্রুমিং করবেন তারকা ইউটিউবার সালমান মুক্তাদির এবং আরও চারজন ইউটিউবার। সেখান থেকে বেছে নেয়া হবে ১০ জন। পর্যায়ক্রমে সেরা তিনজন অংশ নেবেন চূড়ান্ত প্রতিযোগিতায়।

এই প্রতিযোগীতায় বিজয়ী পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা ও সিঙ্গাপুরে গুগলের হেড কোয়ার্টারে প্রশিক্ষণের সুযোগ। প্রথম রানার্স আপ পাবেন ১ লাখ টাকা। দ্বিতীয় রানার্স পাবেন ৭৫ হাজার টাকা। এছাড়াও বাংলালিংক এক বছর তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ভিডিও কনটেন্ট প্রকাশনা ও প্রচারে সহায়তা করবে বলে জানানো হয়।

Reneta

যেকোনো বাংলাদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এজন্য প্রতিযোগিকে ইউটিউবে একটি ভিডিও আপলোড করে ভিডিওটির ইউআরএল এন্ট্রি হিসেবে ‘বাংলালিংক নেক্সট টিউবার’ এর সাইটে (https://www.banglalink.net/en/next-tuber জমা দিতে হবে।

হোটেলের বলরুমে আড়ম্বরপূর্ণ এই আয়োজনে সালমান মুক্তাদিরসহ দেশের ৫ জন তারকা ইউটিউবারকে হাজির করে বাংলালিংক। আরও উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতার প্রচারণায় কণ্ঠ দেয়া শিল্পী এলিটা করিম, নির্মার্তা আদনান আল রাজীব প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবইউটিউব তারকাইউটিউবারবাংলালিংক নেক্সট টিউবার
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT