চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা অভিনেতার দৌড়ে প্রয়াত দুই অভিনেতা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২১
বিনোদন
A A

সম্প্রতি ভারত সরকার ঘোষণার মাধ্যমে জানিয়েছেন ৬৭তম জাতীয় পুরস্কার প্রাপ্তদের তালিকা। আর এবার ঘোষিত হল বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার ফিল্মফেয়ারের চূড়ান্ত মনোনয়নের তালিকা।

এবছর অনুষ্ঠিত হবে ৬৬তম আসর। আর এবারের ফিল্মফেয়ারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় সেরা অভিনেতার দৌড়ে জায়গা করে নিয়েছেন বলিউডের প্রয়াত দুই তারকা সুশান্ত সিং রাজপুত এবং ইরফান খান।

একদিকে ‘দিল বেচারা’ ছবির  জন্য মনোনীত হয়েছেন সুশান্ত অন্যদিকে ‘আংরেজি মিডিয়াম’ ছবির জন্য নমিনেশন তালিকায় স্থান পেয়েছেন ইরফান খান।

এছাড়াও ব্ল্যাক কমেডি ঘরানার সিনেমা ‘লুডো’ পেয়েছে ১৬টি মনোনয়ন। ফ্যামিলি-ড্রামা ‘থাপ্পড়’ মনোনয়ন পেয়েছে ১৫টি তে। সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালকসহ বেশ কয়েকটি শাখায় মনোনয়ন পেয়েছে এই দুটি সিনেমা।

এক নজরে কয়েকটি শাখার মনোনয়নের তালিকা:

সেরা সিনেমা: 
গুলাবো সিতাবো, গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল, লুডো, তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র, থাপ্পড়।

Reneta

সেরা পরিচালক:
অনুরাগ বসু (লুডো), অনুভব সিনহা (থাপ্পড়), ওম রাউত (তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র), সুজিত সরকার (গুলাবো সিতাবো)।

সেরা অভিনেতা:
অজয় দেবগন (তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র), অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো), আয়ুষ্মান খুরানা (শুভ মঙ্গল জ্যাদা সাবধান), ইরফান খান (আংরেজি মিডিয়াম), রাজকুমার রাও (লুডো), সুশান্ত সিং রাজপুত (দিল বেচারা)।

সেরা অভিনেত্রী: 
দীপিকা পাড়ুকোন (ছাপাক), জানভি কাপুর (গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল), কঙ্গনা রাণৌত (পাঙ্গা), তাপসী পান্নু (থাপ্পড়), বিদ্যা বালান (শকুন্তলা দেবী)।

সেরা গায়ক:
অরিজিত সিং (শায়েদ, লাভ আজ কাল), অরিজিত সিং (আবাদ বরবাদ, লুডো), আয়ুষ্মান খুরানা (মেরে লিয়ে তুম, শুভ মঙ্গল জ্যাদা সাবধান), দর্শন রাবাল (মেহরামা, লাভ আজ কাল), রাঘব চৈতন্য (এক টুকরা ধুপ, থাপ্পড়), বেদ ভার্মা (মালাং, মালাং)।

সেরা গায়িকা:
অন্তরা মিত্র (মেহরামা, লাভ আজ কাল), আশীষ কৌর (মালাং, মালাং), পলক মুচ্চাল (মন কি দূরী, গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল), শ্রদ্ধা মিশ্রা (মার যায়ে হাম, শিকারা), সুনিধি চৌহান (পাস নাহি তো ফেল, শকুন্তলা দেবী)।

আগামী ১১ এপ্রিল ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্সে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চূড়ান্ত অনুষ্ঠান সম্প্রচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনইরফানইরফান খানপুরস্কারপ্রয়াত অভিনেতাবলিউডসুশান্তসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT