চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেরাটা খেললে ভালো করবোই’

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
১০:৩০ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

কলম্বো, শ্রীলংকা থেকে: টেস্ট এবং ওয়ানডে সিরিজে লড়াই হয়েছে জম্পেশ। টেস্ট সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশ শেষ ম্যাচ জিতে সমতা এনেছে। ওয়ানডে সিরিজে একই পথে হেঁটেছে শ্রীলংকা। সফরের শেষ পর্বে টি-টুয়েন্টি’র ওপর এখন মনোযোগ। তাতে জয়ের লক্ষ্যের কথা শুনিয়েছেন লংকান অধিনায়ক উপুল থারাঙ্গা। আর বাংলাদেশ অধিনায়ক মাশরাফির আশা, সফরজুড়ে ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে প্রথম টি-টুয়েন্টিতে জয় পাওয়া সম্ভব। সেজন্য নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে হবে।

বাংলাদেশ-শ্রীলংকা দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি মঙ্গলবার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ শুরু। এই ফরম্যাটে ২০১৪’র বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলংকার সাথে এর আগে পাঁচ মোকাবেলার চারটিতে হার। আইসিসি র‌্যাঙ্কিংয়ের দশ নম্বর দল বাংলাদেশের এবার টি-টুয়েন্টিতেও নিজেদের এগিয়ে নেওয়ার পালা।

ওয়ানডেতে সিরিজ জেতা যায়নি। কারণ নিজেদের খেলাটা খেলতে না পারা। তবে সেসব পেছনে রেখে জয়ে শুরু প্রত্যয়ী টাইগার দলপতি বললেন, ‘ওয়ানডেতে প্রেশার ছিল না, তবে আমরা ভালো না খেলে হেরেছি। কিন্তু প্রথম ম্যাচ জেতা থাকলে সবসময়ই অ্যাডভান্টেজ থাকে। সেদিক থেকে সিরিজের প্রথম টি-টুয়েন্টি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

সোমবার সন্ধ্যা পার করে প্রেমাদাসা স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় জোর অনুশীলন করেছে ‘টিম-টাইগার্স’। গত মার্চে বিশ্বকাপে ওমানের সাথে জয়ের পর টানা সাত ম্যাচে হার টাইগারদের। সেটা মাথায় রেখে আর শ্রীলংকাকে শক্তিশালী প্রতিপক্ষ মেনেও ভালো কিছু দিয়েই সফর শেষ করার আশা মাশরাফির।

টাইগারদের রঙিন পোশাকের অধিনায়ক বললেন, ‘টি-টুয়েন্টি ফরম্যাটে আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স অত ভালো না। তারপরও আমরা আশা করছি, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অবশ্যই ভালো করবো।’

শেষ দুটি অ্যাওয়ে সিরিজে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মতো দুই জায়ান্ট দলকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে শ্রীলংকার। পাশাপাশি টি-টুয়েন্টির ভয়ংকর বোলার লাসিথ মালিঙ্গা’র দলে ফেরা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। থারাঙ্গা বলছেন লড়াই জমবে।

Reneta

সেটি অবশ্য খুব ভাবাচ্ছে না মাশরাফিকে, ‘কোন দল ফেভারিট থাকলেও যে বাংলাদেশ নিজের খেলাটা খেলতে পারবে না, জিততে পারবে না, এমন কোন সুযোগ তো নাই। শ্রীলংকা এই দল নিয়ে অস্ট্রেলিয়ায় যেয়ে সাফল্য পেয়েছে। সেখানে আমরা টেস্টে পিছিয়ে থেকেও জিতেছি, পরে ওয়ানডেতেও তাদের হারিয়েছি। এর মানে যে টিমই ফেভারিট থাকুক, আমরা সেরাটা খেলতে পারবো না সে সুযোগ নাই। সেরাটা খেললে ভালো করবোই।’

পরিসংখ্যানে বাংলাদেশকে পেছনে ফেললেও প্রেমাদাসা স্টেডিয়ামের রেকর্ড মোটেই ভালো নয় শ্রীলংকার। এই মাঠে এগারো টি-টুয়েন্টি’র দশটিতেই হার নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এফডিসিতে আলমগীরের জন্মদিন উদ্‌যাপন

পরবর্তী

জাতীয় চলচ্চিত্র নীতিমালা-২০১৭’র খসড়া অনুমোদিত

পরবর্তী

জাতীয় চলচ্চিত্র নীতিমালা-২০১৭’র খসড়া অনুমোদিত

মা আনোায়ারা ও মেয়ে মুক্তি

এক বছর পর এফডিসিতে মা ও মেয়ে

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT