চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেমিফাইনাল তো আমাদেরই খেলা উচিত’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:২৭ অপরাহ্ণ ২৮, মে ২০১৭
স্পোর্টস
A A

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয়ে ওঠার সুখস্মৃতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে যাচ্ছে বাংলাদেশ। গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। কাগজে-কলমে যেটি গ্রুপ অব ডেথ! শক্তিশালী গ্রুপ সঙ্গীদের ভীরে বাংলাদেশ কেমন করবে সেটি নিয়ে আলোচনা তুঙ্গে। খালেদ মাহমুদ সুজন অবশ্য বড় কিছুর আশাই করছেন। মাশরাফিদের কমপক্ষে সেমিফাইনালে দেখতে চান সাবেক এই অধিনায়ক।

আগামী ১ জুন ওভালে ইংলিশদের বিপক্ষে টুর্নামেন্ট শুরু হবে টাইগারদের। তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে জয়ের আত্মবিশ্বাস সঙ্গী হয়েছে। প্রথম প্রস্তুতি ম্যাচে সাড়ে তিনশর কাছে সংগ্রহ গড়েও অবশ্য জয় হাতছাড়া হয়েছে বোলাররা অনুজ্জ্বল থাকায়। এরপরও আশাই দেখছেন সুজন।

‘কতদূর যাবে বাংলাদেশ, এটা জিজ্ঞেস করলে আমার মনে হয় লম্বা চিন্তাই করা উচিত। সেমিফাইনাল তো আমাদেরই খেলা উচিত। সবাই বলছে আমারা শক্তিশালী গ্রুপে আছি। আমি মনে করি আমাদের দলের অবস্থান এখন এটাই। তাই ভালোকিছুই করা সম্ভব।’

বর্তমানে বিসিবির এই পরিচালক মনে করছেন নিউজিল্যান্ড, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া ধরে বসে থাকলে চলবে না। ছয় নম্বরে থাকা দলকে এমন শক্তিশালী দলের সঙ্গেই তো খেলতে হবে। সেখানে অজুহাত দেখানোর সুযোগ নেই। চ্যাম্পিয়নদের সাথে সেরাটা খেলেই অনেককিছু করা সম্ভব।

শনিবার প্রস্তুতিতে পাকিস্তানের সঙ্গে ৩৪১ করেও ম্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ। এই গ্রীষ্মে ইংল্যান্ডে ব্যাটসম্যানরা যে রান উৎসব করবে সেটিই আবারো মনে করিয়ে দিলেন দেশটিতে ১৯৯৯ বিশ্বকাপ খেলা খালেদ মাহমুদ, ‘ওভালে পৌনে চারশ রানও নিরাপদ হবে কিনা আমি সন্দিহান। বেশ ফ্ল্যাট উইকেট সেখানে। আমাদের দুটি খেলাই ওভালে। ফ্ল্যাট উইকেট, দ্রুতগতির আউটফিল্ড, ছোট মাঠ- সবমিলিয়ে প্রচুর রান হবে। এখানে ডিফেন্ড করা কঠিন। পরিকল্পনা অনুযায়ী বল না করতে পারলে বোলারদের কাজটা খুব কঠিন হবে।’

প্রস্তুতি ম্যাচ নিয়ে খালেদ মাহমুদ বললেন, ‘জিতলে ভাল হত। ওই পরিস্থিতিতে থেকে ম্যাচ হাতছাড়া করা ঠিক হয়নি। বোলিংয়ে কিছু পরিবর্তন ছিল। সাকিব পুরো ওভার করেনি। মোস্তাফিজ-রুবেল খেলেনি। মূল টুর্নামেন্টে তো এমন হবে না। ছেলেরা পরিকল্পনা অনুযায়ীই বল করবে।’

ডেথ ওভারে ব্যাটিং-বোলিংয়ে আরো সতর্ক হতে বললেন সাবেক এই অধিনায়ক, ‘কোন কোন ম্যাচে ডেথ ওভারে আমাদের সমস্যা হয়ে যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে মুশফিক-মাহমুদউল্লাহ খেলে যাওয়ায় কোন চাপ মনে হয়নি। ব্যাটসম্যানরা শেষ করতে না পারলে ওই সময় উইকেটে বোলাররা থাকলে বেশ কঠিন হত কাজটা। ব্যাটিংয়ের শেষটা তাই ব্যাটসম্যানদেরই করে যেতে হবে। আর বোলিংয়ে দলের পরিকল্পনা বাস্তবায়ন করা খুব জরুরী। শেষের দিকে ব্যাটসম্যান বুঝে বল করাটাও খুব গুরুত্বপূর্ণ।’

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিখালেদ মাহমুদ সুজন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইএইএ সম্মেলনে যোগ দিতে কাল ভিয়েনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

অনুমোদনহীন পণ্য রাখার দায়ে গুলশানে সুপার শপকে লাখ টাকা জরিমানা

পরবর্তী

অনুমোদনহীন পণ্য রাখার দায়ে গুলশানে সুপার শপকে লাখ টাকা জরিমানা

আবগারি কর

মঙ্গলবার বাজেট অধিবেশন শুরু, আসছে ৪ লাখ কোটি টাকার ওপরের বাজেট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে সর্বোচ্চ নিরাপত্তা, বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড প্রস্তুত

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

“সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার”

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT