চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে যেতে যত সমীকরণ

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৩:৫৫ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৭
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া নিজেদের দুর্ভাগাই ভাবছে। ভাগ্যপ্রসূত একটি পয়েন্ট পেয়ে মাশরাফিও প্রতিপক্ষকে দুর্ভাগাই বলছেন। তবে মুদ্রার উল্টো পিঠটাও যখন আছে, সেটি বলছে চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের স্বপ্ন টিকে থাকার কথা। সেজন্য অবশ্য এক হালি সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে মাশরাফি বিন মুর্তজার দলকে।

ওভালে সোমবার বৃষ্টির বাধায় ফল আসেনি বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচে। পরিত্যক্ত হওয়ায় দুদলই একটি করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। বাঁচা-মরার ম্যাচে পুরনো বাংলাদেশকে মনে করিয়ে দেয়া ব্যাটিং প্রদর্শনীর পর সেটিই আপাত স্বস্তি টাইগারদের।

ব্যাটিংয়ে তালগোল পাকানো বাংলাদেশ ডাকওয়ার্থ ও লুইস সাহেবের পদ্ধতিতেও বেঁচে যেত না। যদি অস্ট্রেলিয়া আর মাত্র চারটি ওভার খেলে ফেলত। তাতে এত সমীকরণও মেলাতে হত না। তখন নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের গ্রুপপর্বের শেষ ম্যাচটি হয়ে দাঁড়াত কেবলই মান বাঁচানোর।

ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। মাশরাফিরা অজি ম্যাচে পেল ১ পয়েন্ট। আর টানা দুই ম্যাচই পরিত্যক্ত হওয়া অস্ট্রেলিয়ার পয়েন্ট ২! প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বেকায়দায় থেকে সেদিনের পয়েন্ট ভাগাভাগিতে অবশ্য লাভ হয়েছে স্টিভেন স্মিথের দলেরই। তারপরও টুর্নামেন্টের অন্যতম ফেভারিটদের এখন গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কা।

ইংল্যান্ডের বিপক্ষে ১০ জুন শেষ ম্যাচটা এখন অজিদের বাঁচা-মরার, নয়তো হারলেই বিদায় ঘণ্টার সম্ভাবনা। সেটিই আবার বাংলাদেশের জন্য সুফল বয়ে আনতে পারে। অজিদের ওই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও টাইগারদের জন্য স্বস্তির। বাংলাদেশ কিউইদের হারালে তখন দুদলের পয়েন্টই হবে সমান ৩ করে। তাতে রানরেটের প্যাঁচে সম্ভাবনা থাকবে লাল-সবুজদের।

তার আগে অবশ্য ৯ জুন বাংলাদেশকে গ্রুপপর্বের শেষ ম্যাচে নিজেদের কাজটা ঠিকঠাক করে রাখতে হবে। জিততেই হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। তখনই কেবল মাশরাফিদের পয়েন্ট হবে ৩! টিকে থাকতে পারবে সমীকরণের দৌঁড়ে।

Reneta

আবার শুধু জিতলেই হবে না, তারও আগে মঙ্গলবার নিউজিল্যান্ডকে হারতে হবে ইংল্যান্ডের বিপক্ষেও। যাতে নিউজিল্যান্ডের পয়েন্ট ১-ই থাকবে! যা টুর্নামেন্ট থেকে তাদের বিদায় ঘণ্টা বাজাবে। এদিন বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করতে হলে অবশ্য কিউইদের শেষ ম্যাচটায় টাইগারদের বিপক্ষে নামতে হবে বাঁচা-মরার লড়াই ধরেই।

অন্যদিকে কিউইরা যদি ইংলিশদের বিপক্ষে জিতে যায়, আর টাইগারদের বিপক্ষে হারে, তখন কেন উইলিয়ামসনের দলের পয়েন্ট হবে ৩! আর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হারে, তখন অজিদের পয়েন্ট হবে ৪! তাতে সেমিতে যাবে অস্ট্রেলিয়া, ছিটকে যাবে ইংল্যান্ডই। আর বাংলাদেশ-নিউজিল্যান্ডের পয়েন্ট তখন হবে ৩ করে! তখনও আসবে রানরেটের হিসাব। তখনও সম্ভাবনা থাকবে লাল-সবুজদের।

বৃষ্টি ‘এ’ গ্রুপের সমীকরণ বদলে দিয়েছে এভাবেই। এখন অনেককিছুই নির্ভর করছে ইংল্যান্ডের ওপর। সোজা ভাষায়, স্বাগতিকরা যদি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে যায়, আর বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারায়; তখন সেমিতে যাবে উদ্বোধনী ম্যাচ খেলা দুই প্রতিপক্ষ ইংলিশ ও টাইগাররাই।

বাংলাদেশের নিভু নিভু সম্ভাবনার প্রদীপটা নানা সমীকরণের বেড়াজালে এভাবেই দপ করে জ্বলে উঠেছে। এখন সমীকরণগুলো মিললেই হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT