চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে খেলতে দুই সমীকরণ

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
১:৩৮ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৭
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়াকে হারতে হবে, তার আগে বাংলাদেশকে জিততে হবে। সেই পথে নিজেদের কাজটা ঠিকঠাকই সেরে রাখল বাংলাদেশ। শুক্রবার নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল টাইগাররা। মাশরাফিদের সেমিতে খেলতে এখন দুটি সমীকরণ মিললেই চলবে।

বৃষ্টি ‘এ’ গ্রুপের সমীকরণ বদলে দিয়েছে আগেই। অনেককিছুই নির্ভর করছিল ইংল্যান্ড ও বাংলাদেশের ওপর। সোজা ভাষায়, বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারানোয় এখন হিসেবটা গুছিয়ে এসেছে। স্বাগতিকরা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে যায়, তাতে সেমিতে যাবে উদ্বোধনী ম্যাচ খেলা দুই প্রতিপক্ষ ইংলিশ ও টাইগাররাই।

শনিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে এই গ্রুপের শেষ ম্যাচে। যাতে পুরো বাংলাদেশের চোখ থাকবে ইংল্যান্ডের দিকে। অস্ট্রেলিয়ার হারই চাইবে টাইগারপ্রেমীরা। ইংল্যান্ড জিতলেই বাংলাদেশকে নিয়ে সেমিতে স্বাগতিকরা।

Banglabid

অন্য একটি সমীকরণও থাকছে। বৃষ্টিতে ইংলিশ-অজি ম্যাচ ভেসে গেলেও চলবে। তাতে পরিত্যক্ত ম্যাচের পর অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৩, বাংলাদেশেরও পয়েন্ট এখন ৩। দুই দলেরই রানরেট এখন শূন্যে। তবে সেমির টিকিট পেতে রানরেটের আগে দেখা হবে কার জয় বেশি। সে হিসেবে বাংলাদেশই চলে যাবে সেমিতে। কারণ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করেছে, তাদের জয় নেই এখন অবধি।

বাংলাদেশের নিভু-নিভু সম্ভাবনার প্রদীপটা এখন সমীকরণের বেড়াজালে এভাবেই দপ করে জ্বলে উঠেছে। এখন সমীকরণগুলো মিললেই হয়। তাতে প্রথমবারের মত কোন বৈশ্বিক আসরের সেমিতে যাওয়ার গৌরবে ভাসবে লাল-সবুজরা।

অন্যদিকে কিউইদের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শেষ হয়ে গেল এক পরিত্যক্ত ম্যাচ ও দুই হারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফিদের জয়ে ‘অভিভূত’ খালেদা জিয়া

পরবর্তী

এখন শুধু সামনের কথাই ভাবা যায়: সাকিব

পরবর্তী
কার্ডিফে সাকিবের সেঞ্চুরি উদযাপন

এখন শুধু সামনের কথাই ভাবা যায়: সাকিব

কার্ডিফে নিউজিল্যান্ডকে হারানোর পর মাহমুদউল্লাহ ও মোসাদ্দেকের জয়োল্লাস

সাকিবকে কৃতিত্ব দিলেন রিয়াদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT