দ্বিতীয় লেগে সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ‘ড্র’ করে গত ৯ বছরে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে উঠে গেছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে দলটি ২-১ ব্যবধানে এগিয়ে ছিল।
জার্মানির অন্য দলগুলোর চেয়ে বায়ার্নই বেশিবার সেমিফাইনাল খেলবে।
বায়ার্ন সেমিতে ওঠায় চ্যাম্পিয়ন্স লিগের চারদল চূড়ান্ত হয়ে গেল। শুক্রবারের ‘ড্র’তে জার্মানির ক্লাবটি বাদে নাম থাকছে ইংলিশ ক্লাব লিভারপুল, ইতালির রোমা এবং স্পেনের রিয়াল মাদ্রিদের।
২০১০ দলের পর এই প্রথম মাত্র একটি স্প্যানিশ ক্লাব সেমিফাইনাল খেলবে। আগে দুটি করে দল খেলেছে।
সেভিয়া-বায়ার্ন এদিন সমানে-সমান লড়াই করেছে। বল দখলের দিক থেকে ফিফটি-ফিফটি ছিল দুদলই। তবে বায়ার্ন গোলে শট নিয়েছি বেশি, ১৮টি। যার মধ্যে টার্গেটে ছিল ছয়টি। সেভিয়া ১০টি, তাদের একটিও টার্গেটে ছিল না।







