চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেফ হোমে থাকাকালীন জন্ম নেয়া শিশুকে নিয়ে মা যাবে স্বামীর ঘরে

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৭:৩৯ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আদালত
A A

আড়াই মাস বয়সী শিশুসহ মাকে স্বামীর জিম্মায় দিতে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে সেফ হোমে থাকাকালীন জন্ম নেয়া শিশুটিকে নিয়ে ওই মা যেতে পারবেন তার স্বামীর ঘরে।

স্বামীর আবেদনের শুনানি নিয়ে ও স্ত্রীর মতামতের ভিত্তিতে বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

আদালতে স্বামীর আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আলী আহমেদ খোকন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. তারেক আজিজ ও সজল আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.সারওয়ার হোসেন ।

ঘটনার বিবরণ থেকে জানা যায়: ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি বাড়ি থেকে পালিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামের ওই কিশোরী পরিবারের অমতে তার প্রেমিককে বিয়ে করেন। বিয়ের কাবিনে মেয়েটির বয়স দেখানো হয়েছে ১৮ বছর। এরপর ওই বছরের ৭ ডিসেম্বর হাজীগঞ্জ থানায় স্বামীর বিরুদ্ধে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে অপহরণ ও ধর্ষণ মামলা করা হয়। সেই মামলায় মেয়েটির বয়স দেখানো হয়েছে ১৩ বছর ১১ মাস। তবে জন্ম নিবন্ধন অনুযায়ী কিশোরীর বয়স তখন ২১ বছর। অন্যদিকে মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মেয়েটি তার বয়স ১৬ বছর বলে উল্লেখ করেছেন।

একপর্যায়ে ২০২০ সালের ২৬ মে ওই মেয়ের স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেওয়া হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠায়। সেদিন কিশোরীটির মা তার মেয়েকে নিজের জিম্মায় নিতে আবেদন করেন। কিন্তু পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়া মেয়েটি পরিবারের কাছে ফিরতে না চাইলে ট্রাইব্যুনাল তাকে সেফ হোমে (গাজীপুরের শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে) পাঠানোর আদেশ দেন। অন্যদিকে ট্রাইব্যুনালে জামিন চেয়ে ব্যর্থ হওয়ার পর হাইকোর্টে মেয়েটির স্বামী জামিন আবেদন করেন। এরই মধ্যে গত ২৭ অক্টোবর গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে মেয়েটি একটি সন্তান জন্ম দেন।

একপর্যায়ে গত ২০ অক্টোবর স্বামীকে জামিন দেন হাইকোর্ট। জামিনে মুক্তি পেয়ে স্বামী নিজের স্ত্রী ও সন্তানকে নিজের জিম্মায় পেতে ট্রাইব্যুনালে আবেদন করেন। স্ত্রী ও সন্তানকে নিজ জিম্মায় পেতে স্বামীর করা সে আবেদন গত ১০ নভেম্বর নামঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে স্বামী। সেই আবেদনের শুনানি নিয়ে গাজীপুরের শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রের (বালিকা) তত্ত্বাবধায়ককে মেয়েটি ও তার শিশু সন্তানকে আদালতে নিয়ে আসতে নির্দেশ দেন হাইকোর্ট।

Reneta

সেই আদেশ অনুসারে বৃহস্পতিবার মেয়েটি ও তার শিশু সন্তানকে হাইকোর্টে আনা হয়। এরপর আদালত ছোট্ট কন্যাশিশুসহ ওই মাকে স্বামীর জিম্মায় দিতে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে নির্দেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মামামলাশিশুহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT