চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বর থেকে স্বাভাবিক জীবনে ফেরার পরিকল্পনায় কানাডা

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১০:৫৮ পূর্বাহ্ন ০৩, মার্চ ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

চলতি বছরের সেপ্টেম্বর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা শুরুর পরিকল্পনায় এগুচ্ছে কানাডা সরকার। 

স্বাস্থ্য বিভাগ, দেশটির দীর্ঘ মেয়াদি সেবা কেন্দ্র, হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেয়া শেষ করে আশি বছরের বেশি বয়সী সাধারন নাগরিকদের ভ্যাকসিন দিতে শুরু করেছে। দীর্ঘ মেয়াদি সেবা কেন্দ্রে ভ্যাকসিনের এই সাফল্য স্বাস্থ্য বিভাগকে উৎসাহী করে তুলেছে।

ভ্যাকসিনে কানাডা কিছুটা পিছিয়ে পরলেও যতটা ভ্যাকসিন দেয়া হয়েছে সেগুলো অসাধারণভাবে কাজ করতে শুরু করেছে বলে পাবলিক হেলথ এজেন্সি জানিয়েছে।

জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আগের প্রাক্কলনের চেয়ে বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য ধরা হয়েছে।

কানাডার ভ্যাকসিন বিতরণ কর্মসূচির প্রধান মেজর জেনারেল ড্যানি ফর্টিন বলেছেন, ‘ভ্যাকসিনের সরবরাহ সংকট থেকে আমরা বেরিয়ে আসতে শুরু করেছি। বসন্ত ও গ্রীষ্মে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ পাওয়া যাবে। এর ফলে প্রদেশগুলোতে ভ্যাকসিনের গতি লক্ষণীয় মাত্রায় বাড়াতে পারব।’

‘‘মার্চ শেষে দুই কোম্পানির ৬০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহের যে কথা ছিল তা পুরণ করার পথে রয়েছে তারা। এর মধ্যে ফাইজার সরবরাহ করবে ৪০ লাখ ও মডার্না ২০ লাখ ডোজ। আরেক কোম্পানি মডার্না এখন পর্যন্ত কানাডায় ৫ লাখ ডোজ  ভ্যাকসিন সরবরাহ করেছে।

Reneta

আগামী সপ্তাহে তারা ১ লাখ ৬৮ হাজার ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে। প্রতিশ্রুতি অনুযায়ী মার্চের মধ্যেই যাতে মডার্নার কাছ থেকে ১৩ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া যায় সেজন্য কোম্পানিটির সঙ্গে আলোচনা করছে কানাডা। দুই চালানে সেটি আসবে।’’

ভ্যাকসিনেশন কর্মসূচির ধীর গতির কারণে বিরোধীদল ও সমালোচকদের নজিরবিহীন চাপের মুখে পড়তে হয় ফেডারেল সরকারকে। জানুয়ারিতে সরবরাহ কমিয়ে দেয় ফাইজার। সাম্প্রতিক সপ্তাহে সরবরাহ কমিয়েছে মডার্নাও। সরবরাহ সংকটের কারণে অন্যান্য দেশের তুলনায় ভ্যাকসিনেশনে পিছিয়ে পড়ে কানাডা।

সম্প্রতি এ সঙ্কট কাটিয়ে উঠার সম্ভাবনা দেখা দিয়েছে। কানাডার জনস্বাস্থ্য এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক সপ্তাহ কমার পর স্বাভাবিকতায় ফিরেছে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিন সরবরাহ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৭ শত ৪৭ জন, মৃত্যুবরণ করেছেন ২২ হাজার ৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৪ শ’ ৫০ জন

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডাসেপ্টেম্বরস্বাভাবিক জীবনযাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT