চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া বিশ্ব কবে গতিশীল হবে জানা নেই কারও। তবে স্থবির হয়ে পড়া ক্রীড়াবিশ্ব খোলস থেকে বের হওয়ার পদক্ষেপ নিচ্ছে একটু একটু করে। ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আর দলগুলো অনুশীলনে ফেরার সময় ঠিক করে এগোচ্ছে। এরমাঝেই লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই মাঠে ফেরানোর সময় জানিয়ে দিল কনমেবল।

আগামী সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপ-২০২২ এর বাছাইপর্ব শুরু করতে চায় কনমেবল। প্রথম দুই রাউন্ড স্থগিত হয়ে গেছে। সেটা পরে হবে নতুন সূচি ঠিক করে। আপাতত সামনের সূচি ধরে আগাবে ম্যাচ। লাতিন অঞ্চলের ফেডারেশনগুলোর সঙ্গে ভিডিও বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে মহাদেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

যদিও নির্দিষ্ট কোনো তারিখ বলেনি কনমেবল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, ৪ থেকে ৮ তারিখের মধ্যে আর্জেন্টিনাকে নিয়ে লিওনেল মেসি, ব্রাজিলকে নিয়ে নেইমার, উরুগুয়েকে নিয়ে লুইস সুয়ারেজের মাঠে নামার একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে শুধু।

স্থগিত হয়ে যাওয়া কোপা আমেরিকা আগামী বছরের ১১ জুন থেকে আয়োজনের কথাও জানিয়েছে কনমেবল। লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টটি একই সময়ে চলতি বছর হওয়ার কথা ছিল। করোনায় স্থগিত হয়ে গেছে আসর। স্থগিত হয়ে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই রাউন্ডও সামনের বছরের জুনে করতে চায় অঞ্চলটি, কোপার ঠিক আগে আগে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকনমেবলকাতার বিশ্বকাপ ২০২২কাতার বিশ্বকাপ বাছাইনেইমারব্রাজিলমেসিলাতিন আমেরিকালিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

আজও দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির শঙ্কা, স্বস্তির আভাস নেই

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT