চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরে এইচপি দলের ভারত সফর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৭ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বিসিবির এইচপি (হাই-পারফরম্যান্স) দল। আনুষ্ঠানিক ঘোষণা দেয়া না হলেও সূচি চূড়ান্ত করে ফেলেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। বাংলাদেশ এইচপি দলের সঙ্গে খেলবে ভারতের অনূর্ধ্ব-২৩ দল।

এইচপি’র সঙ্গে খেলতে বাংলাদেশ সফর করছে শ্রীলঙ্কা ইমার্জিং দল। রোববার বিকেএসপিতে সিরিজের প্রথম ওয়ানডেতে নাজমুল-সাইফ-আফিফরা হেরেছে ১৮৬ রানের বিশাল ব্যবধানে। সামনে রয়েছে আরও দুটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ। ৬ সেপ্টেম্বর শেষ হবে সিরিজ।

লাগোয়া দুটি সিরিজে যেন তরুণ ক্রিকেটাররা ভালো খেলতে পারেন এবং ভবিষ্যতে যেন আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে হাল ধরতে পারেন সেজন্য মাশরাফী বিন মোর্ত্তজা তাদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রেখেছেন। মিরপুরের একাডেমি ভবনে ওই বক্তব্য দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

Banglabid

এইচপি দলে খেলছেন সম্ভাবনাময় এমন দশ ক্রিকেটারকে রাখা হয়েছে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে। ১৩ সেপ্টেম্বর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ সামনে রেখেই মূলত ডাকা হয়েছে তরুণ ক্রিকেটারদের। তাতে প্রাথমিক দলের বহর হয়েছে ৩৫ সদস্যের।

তবে কাছাকাছি সময়ে এইচপি দলের ভারত সফর পড়ে যাওয়ায় নতুনদের মূল স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা কিছুটা কমে গেল। কঠিন প্রতিপক্ষ ও শেখার সুযোগ বেশি থাকায় ভারত সফরে শক্তিশালী দলই পাঠাতে চায় বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগুয়েরো-গার্দিওলা ঝগড়ার কারণ কী?

পরবর্তী

কৌতিনহো এখন বায়ার্নের

পরবর্তী

কৌতিনহো এখন বায়ার্নের

১৩ সেপ্টেম্বর তিশা-ইয়াশের ‘মায়াবতী’

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT