চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সরে শাকিব-অপুর ‘পাঙ্কু জামাই’, ঈদেই মুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ৩০, মে ২০১৮
বিনোদন
A A

চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘পাঙ্কু জামাই’ ছবিটি গতকাল (মঙ্গলবার) সেন্সরে জমা পড়েছে। ছবির পরিচালক আবদুল মান্নান চ্যানেল আই অনলাইনকে আজ (বুধবার) বিকেলে এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, আগামী সপ্তাহে সেন্সর ছাড়পত্র পেতে পারি। সেন্সর পেলে নিশ্চিত মুক্তি দেব আগামী ঈদে।

‘পাঙ্কু জামাই’ ছবির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। কিন্তু এর কিছুদিন পর মা হওয়ার জন্য নায়িকা অপু বিশ্বাস হঠাৎ লাপাত্তা হয়ে গেলে থেমে গিয়েছিল ছবির কাজ। অনিশ্চয়তার মুখে পড়ে ছবিটি। এরপর অপু ফিরে এলে কয়েকদিন শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ করেন। তবে শোনা যায়, শাকিবের কিছু অংশের কাজ অসম্পূর্ণ রয়েছে।

এ বিষয়ে আবদুল মান্নান চ্যানেল আই অনলাইনকে বলেন, এসব কথায় কান না দিয়ে দর্শক হলে গিয়ে ছবিটা দেখলে বুঝতে পারবে পরিপূর্ণ কিনা।

শাকিব নাকি এই ছবির মুক্তি চান না। আপনাকে এ বিষয়ে কিছু বলেছে?-এমন প্রশ্নে আবদুল মান্নান বলেন, আমার সাথে এ বিষয়ে শাকিব খান কিছু বলেননি। ছবি কবে কখন মুক্তি পাবে এটা প্রযোজকের ব্যাপার। এখানে তার কিছু বলার থাকে না।

‘পাঙ্কু জামাই’ ছবিতে ছবিতে শাকিব খান-অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন পুষ্পিতা পপি, এ টি এম শামসুজ্জামান। জানা যায়, এটি কমেডি-রোমান্টিক সিনেমা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসপাঙ্কু জামাইলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT