চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সরে অাটকে আছে মিমের ‘ব্ল্যাক’

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৫:১৮ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৫
বিনোদন
A A

আগামী শুক্রবার কলকাতায় মুক্তি পাচ্ছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’। বাংলাদেশের গ্ল্যামারগার্ল বিদ্যা সিনহা মিম ও কলকাতার সুপারহিট হিরো সোনম অভিনীত ছবিটি কলকাতায় মুক্তির তারিখ ঠিক হলেও বাংলাদেশে ছবিটি সেন্সর বোর্ডে আটকে গেছে। আর আটকে যাওয়া এ সিনেমা নিয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন ছবিটির কলাকুশলীরা।

বাংলাদেশে ‘ব্ল্যাক’ ছবিটি নিয়ে অভিযোগ উঠেছে যৌথ হওয়া সত্ত্বেও তারা নির্মাণ নীতিমালা ভঙ্গ করেছে। তাই আপাতত সিনেমাটির সমস্ত কার্যগক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

সেন্সর বোর্ডে হঠাৎ করে কেনোই বা আটকে গেলো এ সিনেমাটি সে প্রসঙ্গে অবশ্য চলচ্চিত্র সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার চ্যানেল আই অনলাইনকে বলেন, যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’ কিছু অনিয়ম করেছে। ছবিতে বাংলাদেশে যে পরিমাণ শুটিং করার কথা ছিলো সে পরিমাণ শুটিং তারা করেননি। নিজেদের মতো করে বাইরে শুটিং করেছে। সেজন্য যৌথ প্রযোজনার নীতিমালায় সিনেমাটি আটকে গেছে।

নীতিমালায় বলা আছে, আমাদের দেশের (বাংলাদেশ) ৫০ ভাগ ও ওদের (ভারতের) দেশের ৫০ ভাগ সম্মলিত করে শুটিং করতে হবে। কিন্তু ‘ব্ল্যাক’ সে পরিমাণ শুটিং ঢাকাতে হয়নি। 

তিনি আরো বলেন, ছবিটি তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিবের স্বাক্ষরিত চিঠিতে সেন্সর বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই রিভিউ কমিটি সিনেমাটি দেখবে। তবে এর আগে চিত্রনাট্য অনুমোদন কমিটি সিনেমাটির ব্যাপারে তাদের মতামত জানাবেন। শিগগিরি হয়তো সেন্সর বোর্ড ছবিটি অনুমোদন দিতে পারেন। 

এদিকে যৌথ প্রযোজনা সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মীম চ্যানেল আই অনলাইকে বলেন, এ পর্যন্ত বাংলাদেশের যে কয়টি যৌথ প্রযোজনার ছবি মুক্তি পেয়েছে তার সবকটি নিয়ম মেনেই ‘ব্ল্যাক’ ছবি নির্মাণ করা হয়েছে। তারপরও জানি না কি কারণে ছবিটি আটকে গেলো। বাংলাদেশে যে পরিমাণ স্থানে শুটিং হয়েছে তাতে মনে হয় ছবিটি সেন্সের বোর্ডে আটকানোর কোনো কারণ নেই।

Reneta

ভারতে ছবিটি আগামী শুক্রবার মুক্তি পাবে আর এখানে সেন্সর বোর্ডের অনুমোদন পায়নি সবকিছু মিলে ছবিটি কি ব্যবসা সফল হবে? এর জবাবে মিম বলেন, ভারতেও ছবিটি নিয়ে কিছু ঝামেলা চলছে। আমি আসলে জানি না ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে। এগুলো পরিচালকরা ভালো বলতে পারবেন।

ভারতের দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির টিজার মুক্তির পরই সমালোচনায় মুখর হয়ে ওঠে চলচ্চিত্রাঙ্গন।

দাগ ক্রিয়েটিভ মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানগুলোতেও কোথাও বলা হয়নি, সিনেমাটি বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডনায়িকাবিদ্যা সিনহা মিম
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT