চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্ট মার্টিনে ট্রলার ডুবি: ১৫ মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২০
- লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় ১৫ মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় জীবিতি উদ্ধার করা হয়েছে ৭১ জনকে।

কোস্টগার্ড জানায়, সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে ট্রলার ডুবির ঘটনা ঘটলে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আরো অর্ধশতাধিক রোহিঙ্গা নিখোঁজ রয়েছে।

জীবিত উদ্ধারের মধ্যে ৪৬ জন নারী, ৪ জন শিশু ও ২১ জন পুরুষ। এর মধ্যে ২ জন বাংলাদেশী রয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ছাড়াও নৌ-বাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে ৩ টি জাহাজ।

প্রশাসনের অভিযান ও কড়াকড়িতে দ্বীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো সক্রিয় হয়ে উঠেছে সমুদ্র পথে মানবপাচারকারী চক্র। এসব মানবপাচারকারী চক্রের টার্গেট হলো কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠি।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানায়, সমুদ্র পথে মালয়েশিয়া পৌঁছানোর কথা বলে মানবপাচারকারী একটি চক্র ১৩৮ জন রোহিঙ্গাকে একটি ট্রলারে তোলে। গতকাল রাত ৮টার দিকে টেকনাফের নোয়াখালীয়া পাড়া থেকে তারা যাত্রা শুরু করে। ভোর রাতের দিকে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে ট্রলারটি পাথরের সাথে ধাক্কা লেগে প্রথমে বিকল হয়ে পড়ে। পরে ট্রলারটি আস্তে আস্তে পানিতে ডুবে যায়।

Reneta

এই ঘটনা সেন্টমার্টিনের কোস্টগার্ড সদস্যরা জানতে পেরে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারমালয়েশিয়ারোহিঙ্গা ট্রলার ডুবিসেন্টমার্টিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT