চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনা মোতায়েনের প্রয়োজন নেই: সিইসি

সোমা ইসলামসোমা ইসলাম
২:৫১ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পাওয়া মাঠ পর্যায়ের তথ্য অনুসারে ২৩৪টি পৌরসভাতেই চলছে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ।

সার্বিকভাবে পরিস্থিতি নির্বাচনের পক্ষে রয়েছে বলে জানান সিইসি। তিনি বলেন, মাঠে সেরকম কোন উদ্বেগজনক পরিস্থিতি নাই, পরিস্থিতি ভালো। সবাই নির্বাচনমুখী এখন। বিশেষ জায়গায় জায়গায় তারা উৎসবমুখর পরিবেশে আচরণবিধি মেনেই নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন। কোন কোন জায়গায় দুয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। সেদিকে তারা দৃষ্টি রেখেছেন।

এখন পর্যন্ত পরিবেশ অনুকূলে থাকায় এবং কোনো সহিংসতার আশঙ্কা দেখা না দেয়ায় ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, বিজিবি, র্যা বের পক্ষ থেকে বলা হয়েছে তাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে। তারা সেগুলো মোতায়েন করবে এবং সিচুয়েশন তাদের নিয়ন্ত্রনে আছে। এখন পর্যন্ত আশঙ্কাজনক কিছু নাই।

সিইসি জানান, প্রত্যেকটি দলের সবাইকে সমান সুযোগ দেয়ার এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য রিটার্নিং অফিসারদেরকে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হবে বলে জানান সিইসি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর মোট কতজন সদস্য মোতায়েন করা হবে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে শনিবার অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নিয়েছেন ২৩৪টি পৌরসভার রিটার্নিং কর্মকর্তা এবং র্যা ব, পুলিশ, আনসার ও ভিডিপি প্রধানসহ প্রায় সাড়ে ৪শ’ কর্মকর্তা। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Reneta

মূলত নির্বাচনে নাশকতা ঠেকাতেই এ বৈঠক বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নির্বাচন কমিশনপৌর নির্বাচনপৌরসভা নির্বাচনস্থানীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাওয়ালপিন্ডির সেই স্মৃতি নিয়ে পড়ে থাকছেন না সিমন্স

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার জেলাভিত্তিক তথ্য যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ৬, ২০২৬

শাহিনের কাছে কোচ হিসেবে সেরা পছন্দ সরফরাজ

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আইকনিক কর্পোরেট অফিস নির্মাণে ওয়ালটনের উদ্যোগ

মে ৬, ২০২৬

নাহিদ রানা বাংলাদেশের বড় সম্পদ: শাহিন

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT