চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনা কল্যাণ সংস্থা ও সেনাবাহিনীর মাধ্যমে খাদ্য সহযোগিতায় বাংলালিংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ন ০৭, জুলাই ২০২১
বাংলাদেশ
A A

চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে অসহায় ও মেহনতি ২০ হাজার পরিবারকে খাদ্য সহযোগিতা দিবে বাংলালিংক। সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

ঢাকায় সেনা কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ত্রাণ কর্মসূচি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, চিফ এথিকস অ্যান্ড কমপ্ল্যায়ান্স অফিসার মুনিরুজ্জামান শেখ ও অ্যাকটিং চিফ টেকনোলজি অফিসার হাসনাত রেজা মাহবুব আলম।

খাদ্যসামগ্রী কার্যক্রমটির প্রথম ধাপ চলতি মাসে ও দ্বিতীয় ধাপ আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পরিচালিত হবে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, ডাল, তেল, সুজি, চিনি, লবণ, বার সাবান এবং খাবার স্যালাইন দেওয়া হবে বাংলালিংক-এর পক্ষ থেকে।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “মহামারী, আর্থিক সংকট ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা সেনা কল্যাণ সংস্থার সাথে এই চুক্তি স্বাক্ষর করেছি। একটি সামাজিকভাবে দায়বদ্ধ কর্পোরেট প্রতিষ্ঠান হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত মানুষেরপাশে থেকে তাদেরকে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তা করতে চাই।”

সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, “আমরা বাংলালিংকের ত্রাণ বিতরণ কর্মসূচিতে আবারও অংশীদার হতে পেরে আনন্দিত। বাংলালিংক যেভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য সবসময় এগিয়ে আসে তা সত্যই প্রশংসনীয়, সেনা কল্যাণ সংস্থা তাদের এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা দেবে।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবাংলাদেশ সেনাবাহিনীসেনা কল্যাণ সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT