চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে সেনাবাহিনীর হাতে আটক অং সান সু চি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ানমার

মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চিকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। এর ধারাবাহিকতায় রাজধানী নেপিদো এবং ইয়াঙ্গুনের রাজপথে সেনাটহল চলছে।

এছাড়া মিয়ানমারের সংসদের নিম্নকক্ষের নবনির্বাচিত সদস্যদের সোমবার প্রথমবার মিলিত হওয়ার কথা থাকলেও অধিবেশন স্থগিত করার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী।

গত নভেম্বরে নির্বাচনে অং সান সু চির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও দেশটির সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে। এমনকি দু’দিন আগেও সেনাসমর্থকরা ইয়াঙ্গুনে মিছিল করে।

নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হবার কথা সোমবার, কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। শেষ পর্যন্ত সোমবার নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথমবার মিলিত হওয়ার আগেই আটক হলেন ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি।

এছাড়াও দেশের প্রেসিডেন্ট উইন মিন্টসহ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি- এনএলডি মুখপাত্র জানিয়েছেন সেনাবাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করছে বলে মনে হচ্ছে। এমনকি দেশটির টেলিভিশন সম্প্রচার, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে সেনাবাহিনী।

২০১১ সাল পর্যন্ত সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই ছিল মিয়ানমার। প্রায় ১৫ বছর গৃহবন্দী জীবন কাটিয়েছেন সু চি।

Reneta

মিয়ানমারে একটি সামরিক অভ্যুত্থানের আশঙ্কা দেখা দিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের তালিকা চূড়ান্ত করতে যখন মিয়ানমারের সাথে বাংলাদেশের আলোচনা চলছিল ঠিক তখনই সেখানে এমন এক রাজনৈতিক টানাপোড়েন শুরু হলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অং সান সু চিআটকমিয়ানমারসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বহুমুখী সমবায় সমিতির জমির একাংশ হস্তান্তর করেছে পূর্বাচল রিজেন্ট টাউন

মে ১৮, ২০২৬

এডিপির প্রায় দুই তৃতীয়াংশ বাস্তবায়ন করা হবে সরকারের অর্থায়নে

মে ১৮, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, র‌্যাব পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে

মে ১৮, ২০২৬

২০২৬ ২৭ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন হবে নানামুখী চ্যালেঞ্জের

মে ১৮, ২০২৬

১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT