চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর হত্যাকাণ্ডের দায় স্বীকার ইতিবাচক: সু চি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
মিয়ানমার সেনা কর্মকর্তাদের সঙ্গে একজন নারী ও একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

মুসলিম রোহিঙ্গা হত্যার পিছনে আইন-শৃঙ্খলা বাহিনী ও গ্রামবাসী জড়িত স্বীকার করে মিয়ানমার সেনাবাহিনীর তদন্তের আশ্বাসকে ইতিবাচক বলেছেন অং সান সু চি। শুক্রবার জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় মিয়ানমারের নেত্রী সুচি এ কথা বলেন।

মিয়ামিহেরাল্ড জানায়, গত ডিসেম্বর একটি গণকবরে ১০ জন মুসলিম রোহিঙ্গার মরদেহ পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের পেছনে আইন-শৃঙ্খলা বাহিনী ও গ্রামবাসী জড়িত এবং ঘটনার তদন্তের আশ্বাস দেয় সেনাবাহিনী।

সেনাবাহিনী আরো জানায়, নিহতরা ‘সন্ত্রাসী’। তারা গ্রামবাসীকে হুমকি দিয়ে আসছিল। তবে আমরা তদন্ত করে দেখবো কারা এ ঘটনা ঘটিয়েছে।

সেনাবাহিনীর এই স্বীকারোক্তিকে ইতিবাচক উল্লেখ করে সু চি বলেছেন, আমরা দায়িত্ব নেয়ার ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছি। হয়তো এর জন্য কেউ কেউ অখুশি হবে। তবে আমি বিশ্বাস করি, এই পদক্ষেপ আমাদের এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি থেকে বিরত রাখবে।

রোহিঙ্গা অধ্যুষিত রাখাইনে অসংখ্য যেসব গণকবর পাওয়া গেছে, সেসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কি ধরণের পদক্ষেপ নেয়া হবে সু চি বা সেনাবাহিনীর পক্ষ থেকে সে সম্পর্কে কিছুই বলা হয়নি।

গত আগস্টে সেনা অভিযানের পর থেকে প্রায় সাড়ে ৬ লাখ লোক বাংলাদেশে পালিয়ে এসেছে। রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসলেও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ সরকার তাদের স্বীকার করে না। তারা বলে থাকে রোহিঙ্গারা বাংলাদেশি অভিবাসী।

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে। খুন, ধর্ষণ, রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে তাদর বিরুদ্ধে। এসব কারণে সেনাবাহিনীকে বিশ্ববাসীর কাছে সমালোচিতও হতে হয়েছে তাদের।

ট্যাগ: অংসান সু চিরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পুঁচকে’ বোর্নমাউথের কাছেও হারল আর্সেনাল

পরবর্তী

মার্চেই ফোরজি যুগে পা রাখছে বাংলাদেশ

পরবর্তী

মার্চেই ফোরজি যুগে পা রাখছে বাংলাদেশ

একাই লড়ছেন কোহলি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT