চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর সমালোচনার পর পাকিস্তানে অনলাইন অ্যাক্টিভিস্ট নিখোঁজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
জনসভা থেকে ফিরে পাকিস্তানে অনলাইন এক্টিভিস্ট নিঁখোজ

জনসভা থেকে ফিরে পাকিস্তানে অনলাইন এক্টিভিস্ট নিঁখোজ

পাকিস্তানের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে কট্টরপন্থি গ্রুপের বিতর্কিত বিষয়ের প্রতিবাদ এবং কট্টরপন্থিদের আন্দোলনে সমর্থন দেয়ায় সেনাবাহিনীর সমালোচনা করে গণবক্তৃতায় অংশ নেয়ার পর লাহোরের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় তার ভাই বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

রাজা খান নামের ওই অ্যাক্টিভিস্টের নিখোঁজ হওয়ার ঘটনায় পাকিস্তানি অ্যাক্টিভিস্টদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানে এর আগেও অনেক অনলাইন এক্টিভিস্ট নিখোঁজ হয়েছেন। পরে তারা ফিরে এসে দাবি করেছেন যে তাদেরকে দেশটির ‘একটি সংস্থা’ অপহরণ করে নিয়ে যায় এবং আটকে রেখে নির্যাতন করে। তবে বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে দেশটির সেনাবাহিনী।

গত শনিবার রাজা খান লাহোরে একটি ছোট্ট গণ কর্মসূচির আয়োজন করতে সহযোগিতা করেন। ওই কর্মসূচিতে দেশটির ইসলামিক রাজনৈতিক দলের সম্প্রতি প্রতিবাদ নিয়ে আলোচনা-সমালোচনা হয়।

সরকারের একজন মন্ত্রী ধর্ম অবমাননা করছেন বলে ধর্মভিত্তিক একটি দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। এরপর বিষয়টি নিয়ে দেশটির রাজধানী ইসলামাবাদে ব্যাপক বিক্ষোভ হয়। পুলিশ বাঁধা দিতে চাইলে শুরু হয় সংঘর্ষ। তখন দেশটির সেনাবাহিনী প্রতিবাদকারী ও সরকার মিলে সমঝোতায় আসে।

সমঝোতার বিষয়টিকে চরমপন্থিদের কাছে আত্মসমর্পন উল্লেখ করে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর সমর্থন পেয়েছে বলে কর্মসূচি থেকে অভিযোগ তোলা হয়।

রাজ খানের বন্ধু বিবিসিকে বলেন: এটি ছিল একটি খোলা ও মুক্ত আলোচনা, যেখানে মানুষ প্রচলিত মত থেকে তাদের ভিন্নমত প্রকাশ করেছেন, যেটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। ব্লাসফেমি আইন কীভাবে দেশটির ক্ষুদ্র জাতি গোষ্ঠীর উপরে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়টিও সেখানে উঠে আসে।

ট্যাগ: অনলাইন অ্যাক্টিভিস্টপাকিস্তানব্লাসফেমিব্লাসফেমি আইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেমন চলছে রোবট সোফিয়ার বাংলাদেশ সফর

পরবর্তী

স্যরি, আই হ্যাভ অ্যা বয়ফ্রেন্ড: রোবট সোফিয়া

পরবর্তী

স্যরি, আই হ্যাভ অ্যা বয়ফ্রেন্ড: রোবট সোফিয়া

নিখোঁজ রাষ্ট্রদূতের বাসায় ৩ যুবকের ‘১৬ মিনিটের অপারেশন’

সর্বশেষ

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT