সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনোই প্রেফনটেইন।
বৃহস্পতিবার ৯ ডিসেম্বর সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার কাউন্সিলর (কমার্শিয়াল এ্যাফেয়ার্স) মিসেস এ্যাঞ্জেলা ডার্ক এবং ট্রেড কমিশনার কামাল উদ্দিন।
বৃহস্পতিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
এতে আরও বলা হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য কানাডার হাই কমিশনারকে ধন্যবাদ জানান।







