সেঞ্চুরি পাননি, লিড পেয়েছেন ব্র্যাথওয়েট

দুটি বাংলাদেশ ক্রিকেটার একে অপরকে গ্লাভস দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনে পাকিস্তানকে অলআউট করে দেয়ার পর দ্বিতীয় দিনে লিড আদায় করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের স্বস্তি দিয়েছে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের ৯৭ রানের ইনিংস।
কিংস্টনে প্রথমদিনে প্রথম ইনিংসে ২১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। পরে ৪ ওভার ব্যাট করে ২ রানে ২ উইকেট হারিয়ে দিনশেষ করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনে তারা অলআউট হয়নি।
৮ উইকেটে ২৫১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ক্যারিবীয়রা। ২ উইকেট হাতে রেখে ৩৪ রানের লিড আদায় করে নিয়েছে।
অধিনায়ক ব্র্যাথওয়েট ১ রানে দিন শুরু করেছিলেন। রান আউট দুর্ভাগ্যে কাটা পড়ার আগে নামের পাশে যোগ করেছেন ৯৭ রান। ১২ চারে ২২১ বলে টেস্টময় এক ইনিংস তার।
নাইটওয়াচ ম্যান রোস্টন চেজ ২১, জার্মেইন ব্লেকউড ২২, জেসন হোল্ডার ৫৮ রানের অবদান রেখেছেন। জশুয়া ডি সিলভা ২০ ও জোমেল ওয়ারিক্যান ১ রানে তৃতীয় দিনে লিড বাড়াতে নামবেন।
মোহাম্মদ আব্বাস ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা, ২ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। একটি করে উইকেট গেছে ফাহিম আশরাফ ও হাসান আলির দখলে।






