চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরি করেই চলেছেন আশরাফুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে চতুর্থ সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। বৃহস্পতিবার রেলিগেশন পর্বের ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে এই ডানহাতি খেলেছেন ১০৩ রানের অপরাজিত ইনিংস। রাজ্জাক, আল-আমিন ও শফিউলদের বোলিংয়ের সামনে সেঞ্চুরি করলেন তিনি।

আশরাফুলের দল কলাবাগানের অবনমন নিশ্চিত হয়ে গেছে আগেই। তবুও চলছে লড়াই। আশরাফুলের সেঞ্চুরি ও তাইবুর রহমানের ৮২ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান করেছে কলাবাগান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে কলাবাগান। সেখান থেকে আশরাফুল-তাইবুর ১৬৩ রানের জুটি গড়ে ইনিংসের ভিত আনেন। ৯৩ বলে ১০টি চারের সাহায্যে ৮২ রান করা তাইবুর তখন আল-আমিন হোসেনের বলে উইকেট দিলে ভাঙে বড় জুটিটি। শেষদিকে ঢাকা লিগে খেলা নতুন ক্রিকেটার রিয়াজুল হুদা ১৩ বলে তিন ছক্কায় ২৭ রানের ঝড়ো ইনিংস খেললে কলাবাগান পায় আড়াইশ’র কাছাকাছি সংগ্রহ।

আশরাফুলের ১৩৭ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। এই সেঞ্চুরির মধ্য দিয়ে চলতি লিগে ব্যক্তিগত ৫০০ রানের মাইলফলক পেরিয়েছেন ফিক্সিংয়ের দায়ে তিন বছর নিষিদ্ধ থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক। ১৩ ম্যাচে আশরাফুলের রান ৫৬৩। চার সেঞ্চুরির পাশাপাশি রয়েছে একটি ফিফটি। মজার ব্যাপার হল সেঞ্চুরি, ফিফটি সবগুলোই বিকেএসপির মাঠে।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এই ব্যাটসম্যান এবার চার নম্বরে। আশরাফুলের উপরে আছেন আব্দুল মজিদ (৬০৯), নাঈম ইসলাম (৬১১), অশোক মানেরিয়া (৬৪৯)। আশরাফুলের দলের সামনে রয়েছে আর একটি ম্যাচ। শেষ ম্যাচটি ব্রাদার্সের বিপক্ষে। প্রথম বিভাগে নামায় কলাবাগানের সঙ্গী কে হয় সেটিই দেখার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ আশরাফুললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬

ঈশান কিষাণ ঝড়ে জিম্বাবুয়েকে টি-টুয়েন্টি সিরিজে হারাল ভারত

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বরগুনায় প্রবাসী তরুণের রহস্যজনক মৃত্যু

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT