চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরির পর আশরাফুলের ফিফটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
মোহাম্মদ আশরাফুল

মোহাম্মদ আশরাফুল

জাতীয় ক্রিকেট লিগের এবারের মৌসুমে প্রথম সেঞ্চুরি (১০৪) উপহার দেওয়ার পরদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন মোহাম্মদ আশরাফুল। এক ম্যাচ পর সুস্থ হয়ে ফিরে যেখানে শেষ করেছিলেন, সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেখান থেকেই যেন শুরু করলেন ঢাকা মেট্রোর এই ব্যাটসম্যান।

শুক্রবার জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৫৪ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন আশরাফুল। মেহরাব হোসেন (জুনিয়র) অপরাজিত ৭৫ রানে। এই দুই ব্যাটসম্যানের অবিচ্ছিন্ন ১২০ রানের জুটিতে প্রথম দিন শেষে মেট্রোর সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৩৬ রান।

ওপেনার শামসুর রহমান শুভ ৪৬ ও সৈকত আলী করেন ৪৮ রান। ওপেনিং জুটি ভাঙে দলীয় ৯২ রানে। দ্রুত আরও দুই উইকেট হারালেও মেহরাব ও আশরাফুলের ব্যাটে বড় সংগ্রহের পথে রয়েছে ঢাকা মেট্রো।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৩১ রান তুলেছে ঢাকা বিভাগ। ৬৮ রান আসে রনি তালুকদারের ব্যাট থেকে।

রাজশাহীতে রংপুরের বিপক্ষে খুলনা ৩ উইকেট হারিয়ে ৭৭ রান তোলার পর বৃষ্টি শুরু হলে শেষ হয়ে যায় প্রথম দিনের খেলা। ৪৭ রানে অপরাজিত থেকেছেন এনামুল হক বিজয়।

ভেজা আউটফিল্ডের কারণে বগুড়ায় সিলেট-রাজশাহীর ম্যাচে কোনো বল মাঠে গড়ায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ আশরাফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ দিনের ছুটি শেষে খুলেছে স্কুল-কলেজ, ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

জুন ৭, ২০২৬

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT