চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরলেন মুমিনুল

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১:১২ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
চট্টগ্রামে আবারও বিধ্বংসী রুপে মুমিনুল হক

চট্টগ্রামে আবারও বিধ্বংসী রুপে মুমিনুল হক

চট্টগ্রাম থেকে: টেস্ট ক্যারিয়ারে চার সেঞ্চুরির তিনটিই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। অনুশীলন ম্যাচে সেই মাঠ পেয়ে আবার জ্বলে উঠলেন মুমিনুল হক। সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরলেন ৭৩ রানে। অসাধারণ ব্যাটিং করতে থাকা এই বাঁহাতি আউট হয়েছেন সাকলাইন সজীবের সাধারণ এক ডেলিভারিতে। সুইপ করতে গিয়ে ব্যাটের উপরের অংশে লেগে বল উঠে যায় ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো ফিল্ডারের হাতে।

মুমিনুলকে আটকে রাখতে চেষ্টার কমতি ছিল না মুশফিকদের। বারবার ফিল্ডার পরিবর্তন করে তার শট খেলার জায়গাগুলো আটকে দিতে চেয়েছিলেন গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানো মুশফিক। সেই ফাঁদের ফাঁক গলেই মুমিনুল খেললেন অসাধারণ ইনিংসটি। আগের রাতে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ছিল মন্থর। সহজেই যেগুলো চার হতে পারত, সেগুলোতে দুই রান নিয়েই সন্তুষ্ট থাকতে হল। কয়েকটি কাভার ড্রাইভ, পুল শট নিমেষেই বাউন্ডারির দেখা পেতে পারত!

আগের দিন ১৯ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। ২৩ রানে অপরাজিত থাকা তামিম এদিন যোগ করতে পেরেছেন মাত্র ৬ রান। ২৯ রানের মাথায় রান আউটের শিকার হন এই বাঁহাতি ওপেনার।

স্পিনারের ঘূর্ণির মুখে অনসাইডে পুশ করে সিঙ্গেল নিতে চেয়েছিলেন মুমিনুল। তামিমও তাতে সাড়া দেন। কিন্তু অপর প্রান্তে ব্যাট রাখার আগেই মাহমুদউল্লাহর থ্রো সরাসরি স্টাম্পে আঘাত হানে। রান আউট হয়ে রাগে-ক্ষোভে ড্রেসিংরুমের দরজার গ্লাস ভেঙেছেন তামিম। ম্যাচের দ্বিতীয় দিন উইকেট যেমন আচরণ করছে, তাতে বড় ইনিংস খেলতেই পারতেন। ধীরস্থির ব্যাটিং দেখে মনে হচ্ছিল তেমন কিছুই করতে চেয়েছিলেন ঘরের ছেলে তামিম।

তামিমের বিদায়ের পর সাব্বির রহমান ভাল শুরু পান। তার ‘ট্রেডমার্ক’ শট ছিল কয়েকটি। কিন্তু ১০ রান করার পর তাইজুল ইসলামের প্রথম বলেই বোল্ড হন এই ডানহাতি ব্যাটসম্যান। আর্ম বলের মুখে ব্যাট পাতলেও কানায় লেগে লেগস্টাম্প উপড়ে যায়।

মুমিনুলের সঙ্গে নাসির হোসেন জুটি বেধে তামিমের দলকে আগেই লিড এনে দেন। নাসির ৩২ ও তানবীর হায়দার ৮ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন। দলের সংগ্রহ ৪ উইকেটে ১৬৪ রান। লিড ২৪ রানের। বুধবার প্রথম দিনে শফিউল ইসলামের আগুনঝড়া বোলিংয়ে ১৪০ রানে থামে মুশফিকদের ইনিংস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুল
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT