চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই সাংবাদিককে একহাত নিলেন পিকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনা খেলোয়াড়দের মনে যে দিন দিন ক্ষোভ বাড়ছেই সেটার নমুনা দেখালেন জেরার্ড পিকে। বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউয়ের হয়ে সাফাই গেয়ে টুইট করেছিলেন এক সাংবাদিক। জবাবে পিকে সেই টুইটের নিচে লিখে দিয়েছেন ‘হাতের পুতুল’!

দলের মূল খেলোয়াড়, সাবেক ও বার্সার প্রেসিডেন্ট পদপ্রার্থী ভিক্টর ফন্তকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা আর ভাবমূর্তি নষ্ট করতে ‘আইথ্রি’ নামের এক প্রতিষ্ঠানকে ভাড়া করেছেন বর্তমান ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ, রেডিও স্টেশন এসইআরে এমন খবর প্রচার হতেই বিতর্কের সূত্রপাত। বেশকিছু ফেসবুক ও টুইটার ব্যবহার করে লিওনেল মেসি থেকে শুরু করে জেরার্ড পিকে, সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ, কার্লোস পুয়োল, সাবেক কোচ পেপ গার্দিওলা ও ভিক্টর ফন্তের নামে নেতিবাচক খবর প্রচার করতো আইথ্রির অধীনে থাকা একাধিক অ্যাকাউন্ট। এসব আক্রমণ থেকে বাদ যাননি মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোও।

বেকায়দা অবস্থা বুঝে বার্সেলোনার চার অধিনায়ক ও কোচ কিকে সেঁতিয়েনের সঙ্গে মঙ্গলবার বৈঠকও করেছেন বার্তেমেউ। প্রায় ৩০ মিনিটের বৈঠকে খেলোয়াড়দের ক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয়েছে বার্সা সভাপতিকে। এরপরও ক্ষোভ যে কমেনি সেটা মারসেল লরেন্তের সেই টুইটারই প্রমাণ!

মুন্ডো দেপোর্তিভোর ক্রীড়া সাংবাদিক মার্সেল লরেন্তে টুইটারে লিখেছেন, ‘আমি বহু বছর ধরে বার্সেলোনার আবহাওয়া ও বোর্ড সদস্য/খেলোয়াড়দের মেজাজের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। সৌভাগ্যক্রমে তারা অনেক অনেক সহনশীল আর বুদ্ধিমান। বার্সেলোনা তার গণমাধ্যম, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থকে কোন খাতে ব্যবহার করতে চায় তার ব্যাপারে তারা (বোর্ড সদস্যরা) ভালো করেই জানেন।’

মার্সেলের সেই টুইটের নিচে পিকে স্প্যানিশ ভাষায় লিখেছেন, ‘টিটেয়া’। বাংলায় যার অর্থ দাঁড়ায় হাতের পুতুল!

পিকেই বুঝিয়ে দিচ্ছেন, সভাপতির কোনো আত্মপক্ষ সমর্থনেই তারা কান দিচ্ছেন না। একই অবস্থা হতে পারে শুক্রবারের বোর্ড সভায়। সেই সভায় আইথ্রি ও তাকে জড়িয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটির বিপক্ষে জোরাল অবস্থান দেখাতে হবে বার্তেমেউকে। খেলোয়াড়দের মতো অনেক বোর্ড সদস্যও খেপে আছেন সভাপতির উপর। সবার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে বিদায়ঘণ্টা বেজে যেতে পারে বার্সা সভাপতির!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেরার্ড পিকেবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT