চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই মার্চেই এশিয়া কাপের স্মৃতি ফিরতে দিলেন না মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রেমাদাসায় মিরপুরের স্মৃতি আসি আসি করেও আসল না। এক লাফে টাইম মেশিনে চেপে ঠিক ছয় বছর আগে যেন ফিরে যাচ্ছিল বাংলাদেশ! লেগসাইডে এক বিশাল ছক্কায় সেই তিক্ত স্মৃতি ফিরে আসতে দেননি মাহমুদউল্লাহ রিয়াদই! যার উপস্থিতিতে এশিয়া কাপের ফাইনালে ২ রানে হেরেছিল টাইগাররা, এই মার্চেই।

ছয় বছর আগে মিরপুরে এশিয়া কাপের ফাইনালের দৃশ্যের সঙ্গে চাইলে নিধাস ট্রফির অলিখিত সেমিফাইনালের ছবিটা মিলিয়ে নেওয়া যেতে পারে। ওই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দরকার ছিল ৬ বলে ৯। আর প্রেমাদাসায় ৬ বলে ১২। দুই ম্যাচেই উইকেটে মাহমুদউল্লাহ। দুই ম্যাচেই বাংলাদেশ একই সময়ে উইকেট হারিয়েছে ৮টি করে।

মিরপুরের এশিয়া কাপের ফাইনালে মাত্র দুই রানের জন্য কাঁদতে হয়েছিল বাংলাদেশকে। আর সেই দুই রান নিতে না পারায় টাইগারদের স্বপ্নের ট্রফি জেতাতে পারেননি মাহমুদউল্লাহ।

সেই ম্যাচের সঙ্গে প্রেমাদাসার ম্যাচটা মিলে যাচ্ছিল প্রায়। প্রথম দুই বলেই নেই মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজের উইকেট। স্ট্রাইকিং প্রান্তে যাওয়ার আগে আম্পায়ার ও লঙ্কান খেলোয়াড়দের সঙ্গে বসচা মাহমুদউল্লাহকে তাঁতিয়ে রাখল! বাকি চার বলের প্রথমটিতে ৪ হাঁকিয়ে ব্যবধানটা নিয়ে আসলেন ৩ বলে ৮ রানে। পরের বলে ২।

ব্যবধানটা দুই বলে ৬ রানের। এশিয়া কাপে ব্যবধানটা ছিল ২ বলে ৪ রানের। মাহমুদউল্লাহ আর শেষ বলের জন্য অপেক্ষা করলেন না এবার। লেগসাইডে বল উড়িয়ে সীমানা ছাড়া করেই মাতিয়ে তুললেন প্রেমাদাসায় শখানেক বাংলাদেশি সমর্থককে। সঙ্গে পুরো বাংলাদেশকেও।

উইকেটে দাঁড়ানো মাহমুদউল্লাহর ছয় বছর আগের সেই আক্ষেপটা নিশ্চয়ই কিছুটা মুছে গেল এবার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT