চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ভক্ত পুত্রের নাম দিলেন জেমস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

রকস্টার জেমসের সেই পাগলা ভক্তের কথা মনে আছে? যে জেমসের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে রাজধানীতে বিশাল বিশাল বিলবোর্ড ঝুলিয়ে ছিলেন? কিংবা যার টানে ভক্তের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ যেতে হয়েছিলো জেমসকে?

হ্যাঁ। জেমসের সেই পাগলা ভক্তের নাম প্রিন্স মোহাম্মদ। বাড়ি কিশোরগঞ্জ হলেও জেমসের টানে ছুটে এসেছিলেন ঢাকায়। এখানে ব্যবসাও শুরু করেছেন তিনি। দেশে বিদেশে বিভিন্ন কনসার্টেও জেমসের সাথে ছুটে যান তিনি। এছাড়া নানা সময়ে জেমসের প্রতি ভালোবাসা জানিয়ে খবরের শিরোনাম হয়েছেন প্রিন্স। আর সেই পাগলা ভক্তের সদ্য ভূমিষ্ট পুত্রের নাম রাখলেন জেমস।

প্রিন্স মোহাম্মদ বলেন, আমার ছেলের জন্ম হয়েছে গত বছরের ৯ ডিসেম্বর। কিন্তু আমি গুরুকে (জেমস) বলে রেখেছিলাম আমার ছেলের নাম উনাকেই রাখতে হবে। প্রায় আড়াই মাস পর রবিবার (২৪ ফেব্রুয়ারি) গুরু আমার ছেলের নাম দিলেন, আযান।

গুরু জেমস ছেলের নাম দেয়ায় বেশ উচ্ছ্বসিত প্রিন্স। বললেন, গুরু আমার ছেলের নাম রাখলেন আযান, এতে সত্যিই আমি ভীষণ আনন্দিত। স্বপ্ন পূরণের মতো আনন্দ।

উপমহাদেশের অন্যতম জনপ্রিয় রকস্টার জেমস। ওপেন কনসার্ট ছাড়া যিনি সব সময়েই থাকেন ধরাছোঁয়ার বাইরে। এমনকি গণমাধ্যমেও একেবারে অনুপস্থিত এই তারকা মিউজিশিয়ান।

এদিকে গত ২০০০ সাল থেকে প্রতি বছর জেমসের জন্মদিন উদ্যাপন করে আসছেন প্রিন্স। কিশোরগঞ্জ থাকা কালীন সময়ে নিজের বাসায় প্রিয় শিল্পীর নামে কেক কাটতেন, তবে এখন দলে বলে জেমসের সঙ্গেই কেক কাটেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমসনগরবাউলপ্রিন্সভক্তরকস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT